উদ্দীপকের হিমেলের সাথে 'আহ্বান' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের হিমেলের সাথে 'আহ্বান' গল্পের লেখকের সাদৃশ্য রয়েছে।মানুষের চরিত্রের সবচেয়ে বড় দিকটি হলো তার মানবিকতা। মানবিক চেতনায় মানুষ একে অপরকে ভালোবাসে। আর এভাবেই মানুষের সাথে মানুষের হৃদ্যতা গড়ে ওঠে।উদ্দীপকের হিমেলের মাঝে মানবিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। সে ছুটিতে গ্রামের বাড়িতে এসে গরিব-দুঃখী মানুষের খোঁজখবর নেয়, সেবা-যত্ন করে, দুস্থদের কাফনের কাপড় পর্যন্ত কিনে দেয়। তার এমন কর্মকাণ্ডে মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন লক্ষ করা যায়। 'আহ্বান' গল্পের লেখকের মাঝেও এমন মানবিকতার স্বরূপ পরিলক্ষিত হয়েছে। লেখকও নাড়ির টানে গ্রামে গিয়ে বৃদ্ধাকে মায়ের মতো ভালোবেসেছেন। বৃদ্ধা অন্য ধর্মের হওয়া সত্ত্বেও লেখক তার মানবিকতা থেকে দূরে সরে যাননি। এই শ্রদ্ধা, আন্তরিকতা ও মানবতাবোধ উদ্দীপকের হিমেলের মাঝেও প্রতিফলিত হওয়ায় হিমেলের সাথে লেখকের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের হিমেলের সাথে 'আহ্বান' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? …
উদ্দীপক
Comilla Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর