'স্নেহের দান, এমন করা ঠিক হয়নি'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: প্রশ্নোক্ত কথাটি দ্বারা বুড়ির স্নেহের অমর্যাদা করা ঠিক হয়নি এমনটি বোঝানো হয়েছে। গল্পকার গ্রামে গেলে অল্প কয়েক দিনের মধ্যেই এক বুড়ির সঙ্গে তাঁর পরিচয় হয়। বুড়ি তাঁকে সন্তানস্নেহে 'গোপাল' বলে ডাকে। এ কারণেই সে তাঁর জন্য স্নেহাতিশয্যে দুধ নিয়ে আসে। গল্পকথক তখন সেই দুধের পরিবর্তে বৃদ্ধাকে পয়সা দেন। বুড়ি ইতস্তত অবস্থায় পয়সা নিয়ে চলে গেলে লেখক বিষয়টি বুঝতে পেরে অনুশোচনায় দগ্ধ হয়ে আলোচ্য মন্তব্যটি করেছিলেন। প্রশ্নোক্ত কথাটি দ্বারা মূলত স্নেহের যথার্থ মর্যাদা না করার দিকটি প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'স্নেহের দান, এমন করা ঠিক হয়নি'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
Chittagong Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর