উদ্দীপকে 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধের প্রতিফলিত দিকগুলো আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'বায়ান্নর দিনগুলো' রচনায় বর্ণিত বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন ও অনশন ধর্মঘট পালনের দিকগুলো প্রতিফলিত হয়েছে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃত হয়েছে। তিনি তৎকালীন পাকিস্তান সরকারের অপশাসন ও বিনাবিচারে বছরের পর বছর এদেশের নেতাকর্মীদের জেলে আটক রাখার প্রতিবাদে ১৯৫২ সালে অনশন ধর্মঘট করেন। এ রচনায় তাঁর অনশন ধর্মঘটের মধ্য দিয়ে এদেশের মানুষের অধিকার রক্ষার বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে কৃষ্ণাঙ্গ নেতা নেলসন মেন্ডেলার সংগ্রামী জীবন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তিনি জীবনের অধিকাংশ সময় কারাবন্দি ছিলেন এবং কারাগারে বসেই বিভিন্ন আন্দোলন ও অনশন ধর্মঘট করেছেন। তিনি কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ের জন্য অকুতোভয় ও সংগ্রামী মনোভাবের পরিচয় দিয়েছেন। এক্ষেত্রে উদ্দীপকের নেলসন মেন্ডেলা ও 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক শেখ মুজিবুর রহমান উভয়েই শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও অনশন করেছেন। অতএব, তারা দুজনেই একই মানসিকতার মানুষ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধের প্রতিফলিত দিকগুলো আলোচনা করো।
উদ্দীপক
Chittagong Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর