উদ্দীপকের মূলভাব কোন বিচারে 'আহ্বান' গল্পের মূলভাবকে ধারণ করে- তোমার দৃষ্টিকোণ থেকে বিচার কর।
উত্তর: উদ্দীপকের মূলভাব অসাম্প্রদায়িকতার বিচারে গল্পের মূলভাবকে ধারণ করে।মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। জাতি-ধর্মভেদ ভুলে গিয়ে অসহায়-দরিদ্রের প্রতি সহানুভূতিশীল হওয়া একান্ত প্রয়োজন। তবেই পৃথিবী সুন্দর ও সম্প্রীতিময় হয়ে উঠবে।উদ্দীপকে অসাম্প্রদায়িক চেতনার দিকটি ফুটে উঠেছে। ধর্মের ভেদাভেদ, সাংস্কৃতিক ভেদাভেদ সবকিছু ভুলে মানুষ একসাথে বসবাস করে। নানা জাতি, নানা ধর্মের মানুষ অসম্প্রদায়িক চেতনায় নিজ নিজ আচার-অনুষ্ঠান ও শিল্প-সংস্কৃতির প্রতিফলন ঘটায়। মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকে না। 'আহ্বান' গল্পেও লেখক ও বৃদ্ধার মাঝে শ্রেণিবৈষম্য, ধর্মের ভেদাভেদ, সংস্কার ও গোঁড়ামির কথা ভুলে অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটেছে। গল্পে লেখক দুটি ভিন্ন ধর্মের মানুষের সংস্কারমুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন। বৃদ্ধার লেখকের প্রতি স্নেহের মনোভাব এবং লেখকের বৃদ্ধার প্রতি অসাম্প্রদায়িক মনোভাব ফুটে উঠেছে। তাই আমার দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের মূলভাব অসাম্প্রদায়িকতার বিচারে 'আহ্বান' গল্পের মূলভাবকে ধারণ করে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মূলভাব কোন বিচারে 'আহ্বান' গল্পের মূলভাবকে ধারণ করে- তোমা…
উদ্দীপক
Chittagong Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর