"উদ্দীপকের অসাম্প্রদায়িক মনোভাব 'আহ্বান' গল্পের গল্পকথকের মনোজগতে ধরা পড়েছে"- উক্তিটির যথার্থতা প্রতিপন্ন কর।
উত্তর: "উদ্দীপকের অসাম্প্রদায়িক মনোভাব 'আহ্বান' গল্পের গল্পকথকের মনোজগতে ধরা পড়েছে”- উক্তিটি যথার্থ।অসাম্প্রদায়িক চেতনা মানুষকে বড় করে তোলে। এই চেতনার মধ্য দিয়েই মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে পৃথিবীকে সুন্দর করে তোলা সম্ভব।উদ্দীপকে জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চেতনার দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে এমন এক বাংলাদেশের কথা বলা হয়েছে যেখানে জাতি, ধর্ম, সংস্কৃতি নিয়ে ভেদাভেদ নেই। অন্যদিকে 'আহ্বান' গল্পেও লেখকের প্রতি বৃদ্ধার গভীর স্নেহ, মায়া- মমতা প্রতিফলিত হয়েছে। স্নেহ-ভালোবাসার টানে বৃদ্ধা সন্তানতুল্য গোপালের জন্য এটা-সেটা নিয়ে দেখা করতে এসেছে। ধর্মের ভেদাভেদ তাদের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। লেখকও বৃদ্ধার প্রতি মাতৃশ্রদ্যা' প্রদর্শন করেছেন। বৃদ্ধার মৃত্যুর পর তার কাফনের কাপড় কিনে দেওয়া, অন্য ধর্মের মানুষ হওয়ার পরও বৃদ্ধার কবরে মাটি দেওয়া ইত্যাদির মাধ্যমে লেখক গল্পে অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটিয়েছেন।উদ্দীপকে প্রতিফলিত হওয়া অসাম্প্রদায়িক চেতনার দিকটি 'আহ্বান' গল্পেও প্রতিফলিত হয়েছে। বিশেষ করে গল্পকথক ও বৃদ্ধার মাঝে গড়ে ওঠা স্নেহের সম্পর্কে তা বিশেষভাবে পরিলক্ষিত হয়। এই বিষয়টি 'আহ্বান' গল্পের গল্পকথকের মনোজগতেও ধরা পড়ে। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকের অসাম্প্রদায়িক মনোভাব 'আহ্বান' গল্পের গল্পকথকের মনোজগতে ধ…
উদ্দীপক
Chittagong Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর