'যদি এ পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে'- ব্যাখ্যা করো।
উত্তর: প্রশ্নের উক্তির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন ও দৃঢ়চেতা ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক। 'বায়ান্নর দিনগুলো' রচনায় বর্ণিত হয়েছে, ১৯৫২ সালে পাকিস্তান সরকার বিনাবিচারে এদেশের অনেক নেতাকর্মীকে জেলে আটক করে রাখে। পাকিস্তান সরকারের এমন নীতির প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকার যতদিন না এদেশের নেতাকর্মীদের মুক্তি দেবে ততদিন তাঁদের এই অনশন ধর্মঘট অব্যাহত রাখতে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ হন। আর এজন্য প্রয়োজনে তাঁরা জীবন দিতেও প্রস্তুত। এ বিষয়টি বোঝাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্ধৃত উক্তিটি করেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'যদি এ পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর