উদ্দীপকের রাজকুমারের মঙ্গলগ্রহ হতে একাকী ফিরে আসার কারণটি 'মহাজাগতিক কিউরেটর' গল্পের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'মহাজাগতিক কিউরেটর' গল্পে প্রকাশিত মানুষের স্বার্থপরতার কারণেই উদ্দীপকের রাজকুমার মঙ্গল গ্রহ থেকে একাকী ফিরে আসে।বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও মানুষের মাঝে যথেষ্ট স্বার্থপরতা পরিলক্ষিত হয়। স্বার্থপর মনোভাবের কারণেই তারা ধ্বংসের পথ বেছে নিয়েছে। যার নেতিবাচক প্রভাব পৃথিবীতে পড়েছে।উদ্দীপকের রাজকুমার তার ছোট ভাইকে নিয়ে মঙ্গলগ্রহে যায়। সেখানে অদ্ভুত আকৃতির অসংখ্য প্রাণী দেখে তারা মুগ্ধ হয়। হঠাৎ তিন পা-বিশিষ্ট একদল প্রাণী তাদের আক্রমণ করে। আত্মরক্ষার তাগিদে রাজকুমার ছোট ভাইকে রেখেই আপন রাজ্যে ফিরে আসে। রাজকুমার শুধু নিজের কথাই ভেবেছে। তার ছোট ভাইয়ের কী অবস্থা হবে সেই বিষয়ে সে দৃষ্টিপাত করেনি। 'মহাজাগতিক কিউরেটর' গল্পেও মানুষের স্বার্থপরতার দিকটি ফুটে উঠেছে। মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিউক্লিয়ার বোমা ফেলছে। যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করছে। নিজের স্বার্থভাবনা মানুষকে অন্ধ করে ফেলেছে। মানুষের স্বার্থপরতার এই দিকটি উদ্দীপকের রাজকুমারের কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রাজকুমারের মঙ্গলগ্রহ হতে একাকী ফিরে আসার কারণটি 'মহাজাগতি…
উদ্দীপক
Chittagong Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর