'মহাজাগতিক কিউরেটর' গল্পের পিপড়া আর উদ্দীপকের মঙ্গল গ্রহের অদ্ভুত প্রাণীগুলো যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ- মতামত দাও।
উত্তর: 'মহাজাগতিক কিউরেটর' গল্পের পিঁপড়া আর উদ্দীপকের মঙ্গল গ্রহের অদ্ভুত প্রাণীগুলো যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ- মন্তব্যটির সাথে আমি একমত।পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে। এই প্রাণীগুলোর মধ্যে অনেক প্রাণী আছে যারা বুদ্ধিমান। তাদের কর্মকাণ্ডে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় লক্ষ করা যায়। আবার আত্মঘাতী প্রাণীর পরিচয়ও পাওয়া যায়। তারা স্বেচ্ছায় নিজ নিজ ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যাপক ধ্বংস ও বিপর্যয় ডেকে আনে।'মহাজাগতিক কিউরেটর' গল্পে মহাজগৎ থেকে আগত দুজন কিউরেটরের পর্যবেক্ষণে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তারা পিঁপড়ার বিভিন্ন বৈশিষ্ট্য অনুধাবন করে এবং পিঁপড়াকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন করে। পিঁপড়ারা দলবেঁধে থাকায় মহাজাগতিক কিউরেটররা তাদের মাঝে সামাজিকতা খুঁজে পেয়েছে। এছাড়াও এরা পরিশ্রমী ও সুশৃঙ্খল। এদের মাঝে কোনো ঝগড়া-বিবাদ নেই। বরং অন্যকে বাঁচানোর জন্য এরা প্রাণ দিয়ে যাচ্ছে। পিঁপড়ার এমন ইতিবাচক বৈশিষ্ট্যের জন্য তারা মুগ্ধ হয়। উদ্দীপকেও রাজকুমার ও তার ছোট ভাই অদ্ভুত আকৃতির প্রাণীগুলো দেখে বিমোহিত হয়। তাদের মাঝে ছিল না কোনো ধ্বংসাত্মক মনোভাব।উদ্দীপকে অদ্ভুত আকৃতির প্রাণীদের ইতিবাচক বৈশিষ্ট্যের কারণেই রাজকুমার ও তার ছোট ভাই বিমোহিত হয়েছে। 'মহাজাগতিক কিউরেটর' গল্পেও পিঁপড়ার মাঝে বিরাজমান সামাজিকতা, সুশৃঙ্খলতা ও পরিশ্রমী মনোভাব কিউরেটরদের মুগ্ধ করে। আর সে কারণেই বলা যায় যে, গল্পের পিঁপড়া আর উদ্দীপকের মঙ্গলগ্রহের অদ্ভুত প্রাণীগুলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'মহাজাগতিক কিউরেটর' গল্পের পিপড়া আর উদ্দীপকের মঙ্গল গ্রহের অদ্ভুত প…
উদ্দীপক
Chittagong Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর