"উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার নূরলদীনের আদর্শ।"- উক্তিটির যথার্থতা বিচার কর।
উত্তর: উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার নূরলদীনের আদর্শ।"- উক্তিটি যথার্থ।জাতির সংকটকালে দেশের শ্রেষ্ঠ সন্তানরা এগিয়ে আসেন। তাঁরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে স্বজাতির কল্যাণে আত্মনিবেদন করেন। যুগে যুগে তাঁরা শোষণ-বঞ্চনার হাত থেকে রক্ষা করতে জাতিকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ সংগ্রামে অনুপ্রাণিত করেছেন। তাঁদের যোগ্য নেতৃত্বে জাতি তার অধিকার আদায়ে তৎপর হয়ে স্বাধীনতা অর্জন করেছে।'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি নূরলদীনকে স্মরণ করেছেন। ১৭৮২ সালে নূরলদীন রংপুর-দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, নেতৃত্ব দিয়েছিলেন। কবি এই নূরলদীনকে স্মরণ করার মধ্য দিয়ে বাঙালির মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যোগ্য নেতৃত্বের গুরুত্ব অনুধাবন করেছেন। এ সময়ে বাঙালির প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁরই উত্তরসূরিরূপে এগিয়ে এসেছেন। তাঁর যোগ্য নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের স্বাধীনতা অর্জন করেছে। এদিক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির জাগরণ এবং কৃষকনেতা নূরলদীনের নেতৃত্বে সাধারণ মানুষের জাগরণ একসূত্রে গাঁথা। 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি বাঙালির অধিকার হরণের প্রক্রিয়াটি নির্দেশ করে, তা থেকে উত্তরণে নূরলদীনের নেতৃত্বের কথা বলেছেন। শাসক-শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নূরলদীন বলেছিলেন- "জাগো, বাহে, কোণঠে সবায়?” উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ডাক দিয়েছিলেন বাঙালিকে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে। বাঙালি সেই ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক রক্ত ও. ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' …
উদ্দীপক
Dinajpur Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর