উদ্দীপকের হরিদাসীর মধ্যে 'আহ্বান' গল্পের কোন চরিত্রের ছায়াপাত লক্ষণীয়, ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের হরিদাসীর মধ্যে 'আহ্বান' গল্পের বৃদ্ধার ছায়াপাত লক্ষণীয়। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা চিরদিনের। মায়ের ভালোবাসায় কোনো ধরনের স্বার্থ থাকে না। সমস্ত ভালোবাসা দিয়ে মা সন্তানের হৃদয় পরিপূর্ণ করে তুলতে চায়। উদ্দীপকের নিঃসন্তান হরিদ্রাসীর মাঝে মাতৃস্নেহের বিষয়টি প্রতিফলিত হয়েছে। পরম স্নেহে অসহায় এক শিশুকে সে মায়ের মমতা দিয়ে বড় করে তোলে। সমাজের ও ধর্মের প্রতিবন্ধকতা তার কাছে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। মাতৃত্বের টানই হরিদাসীর কাছে প্রধান হয়ে ওঠে। 'আহ্বান' গল্পেও বৃদ্ধার, মাঝে মাতৃস্নেহের বিষয়টি ফুটে উঠেছে। বৃদ্ধা, লেখককে নিজের সন্তানের মতো ভালোবেসেছে। মাতৃস্নেহের টানে সে লেখকের কাছে এটা-সেটা নিয়ে দেখা করতে গেছে। সমাজ ও ধর্মীয় বাধা দূরে সরিয়ে রেখে বৃদ্ধার মাতৃহৃদয়ের চিরন্তন ভালোবাসাকেই গুরুত্ব দিয়েছেন গল্পকথক। এভাবে 'আহ্বান' গল্পে প্রতিফলিত বৃদ্ধার মনোভাব উদ্দীপকের হরিদাসীর চরিত্রেও পরিলক্ষিত হয়েছে। সেই বিচারে হরিদাসীর মধ্যে 'আহ্বান' গল্পের বৃদ্ধার ছায়াপাত লক্ষণীয়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের হরিদাসীর মধ্যে 'আহ্বান' গল্পের কোন চরিত্রের ছায়াপাত লক্ষণ…
উদ্দীপক
Dinajpur Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর