উদ্দীপক ও 'ঐকতান' কবিতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর।
উত্তর: শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'ঐকতান' কবিতার সাদৃশ্য এবং তাদের সঙ্গে মিশতে না পারার আক্ষেপের দিক দিয়ে বৈসাদৃশ্য রয়েছে। এই পৃথিবীতে নানা ধর্ম-বর্ণ ও পেশার মানুষ বাস করে। তারা একই পৃথিবীর আলো-বাতাসে বেড়ে ওঠে। কিছু মানুষ নিজেদের স্বার্থে মানুষে মানুষে বিভেদের দেওয়াল তোলে। তারা পরস্পরের প্রতি সহানুভূতি ও মানবতা ভুলে যায় । উদ্দীপকের কবিতাংশের কবি ছোট-বড়, উঁচু-নিচু ভেদাভেদ না করে পৃথিবীর সব মানুষের বন্দনা করেছেন। তিনি প্রত্যেককেই তাঁর অন্তর ..থেকে সম্মান জানিয়েছেন। 'ঐকতান' কবিতায় কবিও চাষা, জেলে, তাঁতি প্রভৃতি শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও মমতা অনুভব করেছেন । তিনি উপলব্ধি করেছেন শ্রমজীবী মানুষের ওপর ভর করেই জীবনসংসার এগিয়ে চলে। এ দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে 'ঐকতান' কবিতার সাদৃশ্য রয়েছে। অন্যদিকে 'ঐকতান' কবিতায় কবি শ্রমজীবী সাধারণ মানুষের সঙ্গে মিশতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন। কারণ তিনি তাদের বুকে জড়িয়ে ধরতে পারেননি। মিশতে না পারার আক্ষেপ কবিকে বেদনাহত করেছে। 'ঐকতান' কবিতার 'কবির এমন আক্ষেপ বা বেদনা উদ্দীপকে প্রকাশ পায়নি। ফলে উদ্দীপকটির সঙ্গে আলোচ্য কবিতার বৈসাদৃশ্য ফুটে উঠেছে। এভাবে উদ্দীপক ও 'ঐকতান' কবিতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই রয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপক ও 'ঐকতান' কবিতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal Board · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর