উদ্দীপকের মূল বক্তব্য 'আহ্বান' গল্পের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ধর্মীয় সংস্কারকে দূরে সরিয়ে রেখে সবকিছুর ঊর্ধ্বে মাতৃত্ব ও মানবিকতাকে স্থান দেওয়াই হলো উদ্দীপকের মূল বক্তব্য।মাতৃস্নেহের কাছে ধর্মীয় সংস্কার কোনো বাধা হতে পারে না।' অনেক সময় রক্তের সম্পর্কের ঊর্ধ্বে হৃদয়ের সম্পর্ক সৃষ্টি হয়। কারণ সবকিছুর থেকে মাতৃত্ব হলো সর্বশ্রেষ্ঠ। উদ্দীপকে নিঃসন্তান সৌদামিনী মাতৃস্নেহের টানে এক অসহায় শিশুকে বুকে তুলে নেয়। ধর্ম, বর্ণ, অর্থ সবকিছুর উর্ধ্বে মাতৃত্বের স্থান উদ্দীপকে পরিলক্ষিত হয়। কেননা সৌদামিনী মাতৃহৃদয় উজাড় করে দিয়ে কুড়িয়ে পাওয়া শিশুটিকে লালন-পালন করে। উদ্দীপকে মানবতার জয়গান ধ্বনিত হয়েছে। উদ্দীপকের মূল বক্তব্যে প্রকাশিত মাতৃত্ব ও মানবতার দিকটি 'আহ্বান' গল্পেও প্রকাশিত হয়েছে। উদার মানবিক সম্পর্কের এই গল্পটিতে লেখকের সাথে বুড়ির মাতৃত্বের শাশ্বত সম্পর্ক দেখা যায়। তাদের নিবিড় স্নেহ ও হৃদয়ের আন্তরিকতায় ধর্মীয় সংস্কার দূরে থেকেছে। 'আহ্বান' গল্পের বৃদ্ধা নিজে মুসলিম হয়েও মমতার বাঁধনে বেঁধেছিল হিন্দু গল্পকথককে। সংসারজীবনে একা হয়ে পড়া বৃদ্ধা লেখকের মাঝে নিজের একান্ত আপনজনের সন্ধান পেয়েছে। আহ্বান' গল্পে লেখক ও বুড়ির মাঝে এক মমত্বের বন্ধন সৃষ্টি হয়। মানবিকতাকে প্রাধান্য দিয়ে উন্মোচিত হয় এক উদার মানবিক সম্পর্ক। গল্পের সাথে মিল রেখে উদ্দীপকের মূল বক্তব্যেও ধর্মীয় সংস্কার পেছনে ফেলে মাতৃত্ব ও মানবিকতার দিকটি প্রকাশিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মূল বক্তব্য 'আহ্বান' গল্পের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর