'সৌদামিনী মালো' গল্পটির' সাথে 'আহ্বান' গল্পের সাদৃশ্য- বৈসাদৃশ্য আলোচনা কর।
উত্তর: 'সৌদামিনী মালো' গল্পটির সাথে 'আহ্বান' গল্পের সাদৃশ্য- বৈসাদৃশ্য দুই-ই বিদ্যমান।মানুষের স্নেহ-মমতা-প্রীতির সম্পর্কে ধর্মীয় বৈষম্য কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। ধনী-দরিদ্রের শ্রেণি বৈষম্য, ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামি মানুষের আন্তরিকতার কাছে মলিন হয়ে যায়। এক্ষেত্রে আমাদের মানবীয় দৃষ্টিভঙ্গি বড় হয়ে ওঠে।'আহ্বান' গল্পে বুড়ির মাঝে মাতৃস্নেহের বিষয়টি ফুটে উঠেছে। বুড়ি লেখককে নিজের ছেলের মতো ভালোবেসেছে। কারণ তার কেউ বেঁচে নেই। লেখকের প্রতি বুড়ির মাতৃস্নেহের প্রকাশ পেয়েছে, সেখানে ধর্মের দিকটি বাধা হয়ে দাঁড়ায়নি। সে লেখককে অনেক আদরের সাথে 'গোপাল' বলে ডাকত এবং নানা জিনিস নিয়ে লেখকের বাড়ি আসত। উদ্দীপকের সৌদামিনীর মাঝেও মাতৃস্নেহের বিষয়টি পরিলক্ষিত হয়। হরিদাস তার নিজের ছেলে না হলেও মাতৃস্নেহে সে হরিদাসকে বুকে তুলে নেয়। কিন্তু উদ্দীপকের সাথে 'আহ্বান' গল্পের বৈসাদৃশ্যও রয়েছে। হরিদাস যখন জানতে পারে সে মুসলমানের ছেলে তখন সে সৌদামিনীকে ছেড়ে পালিয়ে যায়। কিন্তু 'আহ্বান' গল্পের লেখক বুড়ির স্নেহের 'গোপাল' ধর্মের বিষয়টি বড় করে না দেখে মাতৃস্নেহের বিষয়টিকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'সৌদামিনী মালো' গল্পটির' সাথে 'আহ্বান' গল্পের সাদৃশ্য- বৈসাদৃশ্য আল…
উদ্দীপক
Dhaka Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর