উদ্দীপকের শেষ বাক্যটি 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা করো।
উত্তর: 'বায়ান্নর দিনগুলো' রচনার পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এদেশের আপামর জনসাধারণের প্রতিবাদী মনোভাব ও আত্মত্যাগের যে স্বরূপ বিধৃত হয়েছে, উদ্দীপকের শেষ বাক্যে তারই প্রতিফলন ঘটেছে।আলোচ্য প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দি থাকাকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ যে অনশন করেছিলেন, তার বিবরণ তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। এমনকি রাজবন্দিদের মুক্তির দাবিতে নিজের জীবন বিপন্ন করে তিনি আমরণ অনশনও করেছেন। উদ্দীপকের কবিতাংশেও এমন প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটেছে। উদ্দীপকের কবিতাংশে দেশকে মা সম্বোধন করে তাঁকে অভয় প্রদান করা হয়েছে। কেননা, প্রত্যেক বাঙালির কাছে তার জন্মভূমি মায়ের সমতুল্য। তাই জন্মভূমির সম্মান রক্ষা করার জন্য যুগে যুগে এদেশের মানুষ সম্মিলিত প্রচেষ্টায় পরাভূত করেছে অশুভ শক্তিকে। প্রিয় জন্মভূমিকে রক্ষা করতে বাঙালি জাতি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেও কুণ্ঠাবোধ করেনি। বাংলা মায়ের শান্তিপ্রিয় ছেলেরা প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও মাতৃভূমির সম্মান রক্ষা করতে বদ্ধ পরিকর। 'বায়ান্নর দিনগুলো' রচনায়ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে ভাষা আন্দোলনসহ বাঙালির নানা আন্দোলন-সংগ্রামের বিবরণ তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায়, বঙ্গবন্ধু দেশবাসীর স্বার্থ রক্ষায় আন্দোলন করার দায়ে কারাবন্দি হন। দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন। এভাবে উদ্দীপকের শেষ বাক্যটি তথা মাতৃভূমির জন্য এদেশের মানুষের আত্মত্যাগের দিকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনায় বঙ্গবন্ধু, মহিউদ্দিন আহমদ ও এদেশের গণমানুষের প্রতিবাদী মনোভাবের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটি 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত …
উদ্দীপক
Dhaka Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর