শেয়ারFacebookWhatsApp

"যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়”- বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: "যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়" বলতে কবি স্বাধীনতার শত্রুদের দ্বারা তাঁর জীবনের স্বপ্ন-সাধ নষ্ট হওয়ার বিষয়কে বুঝিয়েছেন।'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি রংপুর অঞ্চলে জন্ম নেওয়া নূরলদীনের বিপ্লবী চেতনাকে স্মরণ করেছেন। তিনি যখন শত্রু দ্বারা আক্রান্ত হন, তাঁর স্বপ্ন যখন শত্রুদের থাবার নিচে চলে যায়, তখন নূরলদীনের কথা তাঁর মনে পড়ে। কারণ নূরলদীন আমাদের সংগ্রামী চেতনার অনুপ্রেরণা, আমাদের বিদ্রোহ ও ঐতিহ্যের প্রতীক। কবি প্রত্যক্ষ করেন যে এদেশের মানুষ শাসক-শোষকদের নির্মম অত্যাচারে জর্জরিত। তারা সত্য, সুন্দর, স্বাধীনতা, বেঁচে থাকার স্বপ্ন দেখতে ভুলে গেছে। প্রশ্নোক্ত লাইনটিতে কবি এ কথাই বলেছেন।

HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · সৃজনশীল

"যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়”- বলতে কবি কী বুঝিয়েছেন?

উদ্দীপক

"বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত। মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রা কর ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন! ঘরে তোল ধান বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাস্তে, গাও সারি গান, হাতিয়ারে শান দাও আজ উদয়াস্তে।" সুকান্ত ভট্টাচার্য এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করার জন্য মহামানবকে আহ্বান জানিয়েছেন- "হে মহামানব একবার এসো ফিরে"\ldots

Dhaka Board · 2017

উত্তর

নূরলদীনের বাড়ি রংপুরে ছিল।

উত্তর

"যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়" বলতে কবি স্বাধীনতার শত্রুদের দ্বারা তাঁর জীবনের স্বপ্ন-সাধ নষ্ট হওয়ার বিষয়কে বুঝিয়েছেন।'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি রংপুর অঞ্চলে জন্ম নেওয়া নূরলদীনের বিপ্লবী চেতনাকে স্মরণ করেছেন। তিনি যখন শত্রু দ্বারা আক্রান্ত হন, তাঁর স্বপ্ন যখন শত্রুদের থাবার নিচে চলে যায়, তখন নূরলদীনের কথা তাঁর মনে পড়ে। কারণ নূরলদীন আমাদের সংগ্রামী চেতনার অনুপ্রেরণা, আমাদের বিদ্রোহ ও ঐতিহ্যের প্রতীক। কবি প্রত্যক্ষ করেন যে এদেশের মানুষ শাসক-শোষকদের নির্মম অত্যাচারে জর্জরিত। তারা সত্য, সুন্দর, স্বাধীনতা, বেঁচে থাকার স্বপ্ন দেখতে ভুলে গেছে। প্রশ্নোক্ত লাইনটিতে কবি এ কথাই বলেছেন।

উত্তর

উদ্দীপকের কবিতাটির সাথে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার সংগ্রামী চেতনার সাদৃশ্য রয়েছে।যুগ যুগ ধরে পৃথিবীতে নানাভাবে অশুভ শক্তির কাছে শোষিত- নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ। সেই শক্তির মোকাবিলার জন্য কালে কালে বহু বিপ্লবী এগিয়ে এসেছেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে নির্যাতিত মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে শত্রুর বিরুদ্ধে।উদ্দীপকে শত্রুকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন- সংগ্রামের আহ্বান ধ্বনিত হয়েছে। কবি এখানে স্বদেশের শত্রুদের রুখে দেওয়ার জন্য সমস্ত উদ্বেগ ছেড়ে তার দেশবাসীকে বন্ধু বলে আহ্বান করেছেন দুর্বৃত্তদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দিতে। অধিকার বুঝে নেওয়ার জন্য তিনি এদেশের মানুষকে প্রস্তুত হয়ে থাকতে বলেছেন। কারণ এ দেশ, দেশের মাটি সমস্তই তাদের অধিকারে থাকবে, শত্রুর অধিকারে নয়। এই সংগ্রামী চেতনাটি 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। ১১৮৯ বঙ্গাব্দে নূরলদীনের ডাকে মানুষ জেগে উঠেছিল ইংরেজ শাসক-শোষকদের বিরুদ্ধে। এদেশের মানুষ সেই চেতনা বুকে ধারণ করে পরবর্তীতে বহু আন্দোলন-সংগ্রামে এগিয়ে গেছে। কবি এখানে স্বদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য নূরলদীনের চেতনাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে চেয়েছেন। উদ্দীপকে তারই সার্থক প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের কবি যে কারণে মহামানবের আবির্ভাব কামনা করেন সৈয়দ শামসুল হকও একই কারণে নূরলদীনের পুনরাবির্ভাব কামনা করেন। মন্তব্যটি যথার্থ।সংকটকালে ইতিবাচক চেতনা মানুষকে প্রভাবিত করে। কোনো জাতি যখন আত্মবিশ্বাস ও চেতনার অভাবে হতাশ হয়ে পড়ে তখন সেই জাতিকে তার সমৃদ্ধ অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়।তখন কোনো সাহসী বীরের জীবনী অনুপ্রেরণা হিসেবে কাজ করে।'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় গণনায়ক নূরলদীনের ঐতিহাসিক ভূমিকার তাৎপর্য বর্ণিত হয়েছে। ১৭৮২ সালে রংপুর- দিনাজপুর অঞ্চলে নূরলদীন ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। করে সব মানুষের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন। তাঁর সেই সংগ্রামী চেতনা ধারণ করে, কবি বাঙালির মুক্তির আন্দোলন-সংগ্রামের শেষ অধ্যায় মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেছেন। উদ্দীপকে বাঙালির সেই মুক্তিসংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে। তারা শত্রুকে প্রতিহত করার জন্য তাদের অস্ত্রে উদয়াস্ত শান দিয়ে প্রস্তুত হয়।উদ্দীপকে মহামানবের আগমন প্রত্যাশা করে কবি বাঙালির মুক্তি ও স্বাধীনতা অর্জনের মাধ্যমে শিশুর জন্য নতুন পৃথিবী উপহারের প্রত্যাশা করেছেন। অনুরূপভাবে কবি সৈয়দ শামসুল হকও বাঙালির স্বাধীনতার জন্য নূরলদীনের চেতনা ধারণ করে শোষিত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সাহসী নেতার আবির্ভাব প্রত্যাশা করেছেন। নূরলদীনের পুনরাবির্ভাব মানে তাঁর চেতনার পুনরাবির্ভাব। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মহীশূরের টিপু সুলতান ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তিনি বারবার বিভিন্ন লড়াইয়ে ইংরেজদের ধরাশায়ী করেন। চতুর ইংরেজরা পেরে না উঠে টিপুর দরবারের এক উচ্চাভিলাষী সেনাপতিকে হাত করে নেয়। এই সেনাপতি টিপুর সব খবর ইংরেজদের কাছে পৌছে দিত। সেই সেনাপতি দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। নিজ সেনাপতির বিশ্বাসঘাতকতায় অবশেষে টিপু সুলতান ইংরেজদের হাতে প্রাণ হারান।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

সিরাজউদ্দৌলার ঘাতকের নাম কী?
"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" কে, কাকে, কী প্রসঙ্গে এ কথা বলেছে?
উদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহের বর্ণনা দাও।
"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বামী মারা যাওয়ার পর রাহেলাকে আশ্রয় দেয় তার ভাইয়ের ছেলে জামাল। সে রাহেলাকে মায়ের মতো শ্রদ্ধা করে। তার কোনো চাহিদা সে অপূর্ণ রাখে না। আর রাহেলা জামালের শত্রুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় জামালের সম্পত্তি আত্মসাৎ করার জন্য।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

পলাশির যুদ্ধে নবাবের সৈন্যসংখ্যা কত ছিল?
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব।"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর ছেলে হুমায়ুন যখন সিংহাসনে বসেন তখন তাঁর বয়স অল্প। সিংহাসনে বসার সাথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়।

নটরডেম কলেজ · 2026

"ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ।"- কে বলেছিল?
"তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ।"- কে, কাকে, কেন বলেছে?
উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
"স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'মেঘনাদবধ কাব্য' মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত বিভীষণকে চিত্রিত করেছেন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, স্বপক্ষত্যাগী ও স্বজনবিমুখ হিসেবে। বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ বঞ্চিত হয়েছে। তাই আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে 'ঘরের শত্রু বিভীষণ।'

নটরডেম কলেজ · 2026

নবাবের নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা কাকে আশ্রয় দেয়?
"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।" উক্তিটি কে, কোন প্রসঙ্গে করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইকবাল সাহেব একজন সাহসী পুলিশ কর্মকর্তা। মরণঘাতী ইয়াবার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দেশের মানুষের মন জয় করলেও কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু। কারণ তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ। অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকবার আক্রমণের শিকার হলেও কখনো মনোবল হারাননি। জীবনের শেষ শক্তি দিয়ে দেশের তরুণ প্রজন্মের নীরব মৃত্যুর বিরুদ্ধে লড়ার জন্য বদ্ধপরিকর।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক্লাইভের আসল দলিলে কার রেফারেন্স থাকবে না?
'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।' কে, কাকে উদ্দেশ্য করে কেন উক্তিটি করেছেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাও।
'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকের আলোকে একথার তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ডা. আব্দুল কাদের নামকরা চিকিৎসক। পরিবারের দৈনন্দিন খরচ, সাংসারিক খরচ, আয়কর, জমি-জমা দেখাশোনার ভার দেন চাচাতো ভাই রাজুকে। হঠাৎ একদিন আয়কর অফিস থেকে কর ফাঁকির নোটিশ আসে ডা. আব্দুল কাদেরের নামে। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায় জমিজমাও হয়ে গেছে চাচাতো ভাইয়ের নামে। নিজ ব্যস্ততার জন্য এতদিন তিনি ভুল মানুষকে বিশ্বাস করায় সর্বনাশ হয়ে গেছে।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

'যত বড়ো মুখ নয় তত বড়ো কথা'- এই উক্তিটি কার?
'ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা।'- উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা আলোচনা করো।
উদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম তা প্রমাণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রেউদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহে"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা "স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা ক'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকেরউদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাওউদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতউদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।