উদ্দীপকের কবিতাটির সাথে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার কোন বিষয়ে সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কবিতাটির সাথে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার সংগ্রামী চেতনার সাদৃশ্য রয়েছে।যুগ যুগ ধরে পৃথিবীতে নানাভাবে অশুভ শক্তির কাছে শোষিত- নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ। সেই শক্তির মোকাবিলার জন্য কালে কালে বহু বিপ্লবী এগিয়ে এসেছেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে নির্যাতিত মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে শত্রুর বিরুদ্ধে।উদ্দীপকে শত্রুকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন- সংগ্রামের আহ্বান ধ্বনিত হয়েছে। কবি এখানে স্বদেশের শত্রুদের রুখে দেওয়ার জন্য সমস্ত উদ্বেগ ছেড়ে তার দেশবাসীকে বন্ধু বলে আহ্বান করেছেন দুর্বৃত্তদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দিতে। অধিকার বুঝে নেওয়ার জন্য তিনি এদেশের মানুষকে প্রস্তুত হয়ে থাকতে বলেছেন। কারণ এ দেশ, দেশের মাটি সমস্তই তাদের অধিকারে থাকবে, শত্রুর অধিকারে নয়। এই সংগ্রামী চেতনাটি 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। ১১৮৯ বঙ্গাব্দে নূরলদীনের ডাকে মানুষ জেগে উঠেছিল ইংরেজ শাসক-শোষকদের বিরুদ্ধে। এদেশের মানুষ সেই চেতনা বুকে ধারণ করে পরবর্তীতে বহু আন্দোলন-সংগ্রামে এগিয়ে গেছে। কবি এখানে স্বদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য নূরলদীনের চেতনাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে চেয়েছেন। উদ্দীপকে তারই সার্থক প্রতিফলন ঘটেছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কবিতাটির সাথে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার কোন বিষয়…
উদ্দীপক
Dhaka Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর