উদ্দীপকটিতে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার মূল বিষয় কতটুকু প্রতিফলিত হয়েছে তা বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকটিতে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার মূল বিষয় অনেকটাই প্রতিফলিত হয়েছে। অতীতের বিপ্লবী চেতনা মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। মানুষ তার পূর্বপুরুষের পথ অনুসরণ করে তার স্বপ্ন সফলের দিকে এগিয়ে যায়। সংগ্রামী প্রেরণায় অনুপ্রাণিত মানুষ শেষ পর্যন্ত সংগ্রামের পথ বেছে নিয়ে মুক্তির স্বাদ গ্রহণ করে। কোনো প্রতিবন্ধকতা তার স্বাধীনতার পথে অন্তরায় হতে পারেনি।'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি নূরলদীনের সংগ্রামী চেতনাকে স্মরণ করেছেন। নূরলদীন ১১৮৯ সনে কালঘুমে আচ্ছন্ন বাংলার মানুষকে ডাক দিয়েছিলেন। কবি তাঁর পারিপার্শ্বিক অবস্থার নানা অসংগতি লক্ষ করে এগুলো প্রতিকারার্থে সেই ডাকের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। কারণ তাঁর সোনার বাংলায় শকুনরূপী বিশ্বাসঘাতক, শাসক, শোষক নেমে আসে। কবি তাঁর স্বপ্নকে বাঁচাতে চান, দেশের স্বাধীনতা চান। কবির মতো এ দেশের মানুষও শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চায়, তারা প্রত্যাশা করে নূরলদীন আবার আসবেন এই বাংলায়। কবিতার এসব বিষয় উদ্দীপকে পুরোপুরি প্রতিফলিত হয়নি। কিন্তু সেখানে যে সংগ্রামী চেতনা এবং বিদ্রোহী পূর্ণিমায় ঘরে ফেরার কথা বলা হয়েছে তা আমাদের স্বাধীনতার চেতনা, পরাধীনতার বন্ধনমুক্তির চেতনা। উদ্দীপকে সুরক্ষিত দুর্গের মতো যে প্রতিরোধের কথা বলা হয়েছে তা 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় প্রতিফলিত নূরলদীনের সাহসী প্রতিরোধের সঙ্গে তুলনীয়। তা সত্ত্বেও কবিতায় প্রতিফলিত পুরো বিষয়ের পরিচয় উদ্দীপকে পাওয়া যায় না। তবে কবিতার অনেকাংশই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটিতে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার মূল বিষয় কতটুকু প্রত…
উদ্দীপক
Rajshahi Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর