'পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়' বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর: নূরলদীনের কথায় এ দেশের মানুষ অনুপ্রাণিত হয়েছিল। এ কারণেই কবি নূরলদীনের কথাকে পাহাড়ি ঢলের সঙ্গে তুলনা করেছেন। পাহাড়ি ঢল যেমন' পাহাড় থেকে নেমে এসে সবকিছু ভাসায়, তেমনি নূরলদীনের কথায় সমস্ত দেশের মানুষ প্রতিবাদী হয়ে রাস্তায় নামে। পাহাড়ি ঢলের গতিবেগের মতোই কৃষক-শ্রমিকরা প্রতিবাদী হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। অভাগা মানুষ আবার নতুন করে জেগে ওঠে। নূরলদীনের সংগ্রামী চেতনা পাহাড়ি ঢলের জলের মতো দেশের সমস্ত মানুষকে ছুঁয়ে যায়। নেতার আবির্ভাবে শোষিতশ্রেণি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়' বলতে কী বুঝানো হয়েছে?
উদ্দীপক
Rajshahi Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর