উদ্দীপকটিতে 'বায়ান্নর দিনগুলো'র বক্তব্য প্রতিফলিত হয়েছে- তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের বক্তব্যে 'বায়ান্নর দিনগুলো' রচনার আংশিক প্রতিফলন ঘটেছে। আলোচ্য রচনায় বঙ্গবন্ধুর জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃত হয়েছে। দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করে জেলে যান এবং নানাভাবে অত্যাচারিত হন। পরাধীন মানুষের মুক্তির জন্য যৌবনের বেশিরভাগ সময়ই তাঁকে জেলে কাটাতে হয়। কিন্তু কোনো রকম চাপ কিংবা প্রলোভনই তাঁকে তাঁর দৃঢ় সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। উদ্দীপকের কবিতাংশটির মূল কথা হলো- মহামানবের প্রত্যাবর্তনে দেশময় আনন্দানুভূতির জাগরণ। উদ্দীপকের দৃশ্যপটে দেখা যায়, 'বিজয়ী বীর' দূর দেশ থেকে স্বদেশে ফিরে আসেন। সেই আনন্দে চারিদিকে মানুষ উল্লাসে মেতে ওঠে। পথে প্রান্তরে তাঁর কীর্তন গাওয়া হয়। কেননা, তারা মনে করে, তিনিই তাদের মুক্তির দূত। 'বিজয়ী বীরের' স্বদেশে প্রত্যাবর্তনের এই দৃশ্যটি 'বায়ান্নর দিনগুলো' রচনায় চিত্রিত বঙ্গবন্ধুর জেল থেকে মুক্তিলাভের দৃশ্যের সাথে সাদৃশ্যপূর্ণ। আলোচ্য রচনায় বর্ণিত হয়েছে, ১৯৫২ সালে পাকিস্তান সরকার বিনাবিচারে এদেশের অনেক নেতাকর্মীকে জেলে আটক করে রাখে। পাকিস্তান সরকারের এমন নীতির প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকার যতদিন না এদেশের নেতাকর্মীদের মুক্তি দেবে, ততদিন তাঁদের এই অনশন ধর্মঘট অব্যাহত রাখতে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ হন। আর এজন্য প্রয়োজনে তাঁরা জীবন দিতেও প্রস্তুত। অন্যদিকে, আলোচ্য উদ্দীপকের কবিতাংশে মহামানবকে কাছে পাওয়ার আনন্দ প্রকাশ পেয়েছে। কিন্তু 'বায়ান্নর দিনগুলো' রচনায় বাঙালি জাতির অধিকার আদায়ে বঙ্গবন্ধুর যে আত্মত্যাগী ও অনমনীয় মনোভাবের পরিচয় পাওয়া যায়, তা উদ্দীপকে অনুপস্থিত। তাই, উদ্দীপকের বক্তব্যে 'বায়ান্নর দিনগুলো' রচনার আংশিক প্রতিফলন ঘটেছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটিতে 'বায়ান্নর দিনগুলো'র বক্তব্য প্রতিফলিত হয়েছে- তোমার মতাম…
উদ্দীপক
Rajshahi Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর