'নাশতা খাবার ইচ্ছা আমাদের নাই'- কে, কোন প্রসঙ্গে একথা বলেছে?
উত্তর: নাস্তা করার ইচ্ছা না থাকলেও সহকর্মীদের নিজের অবস্থান জানানোর উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাশতা করার অজুহাতদেখিয়েছিলেন। শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে রাজবন্দিদের আটক রাখার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ ঢাকা জেলে অনশন ধর্মঘট করার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে জেল কর্তৃপক্ষ তাঁদের ফরিদপুর জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে কারো নাস্তা করতে চাওয়ার কথা নয়। কিন্তু বঙ্গবন্ধু মনে করেছিলেন, তাঁদের স্থানান্তরের কথাটি নেতাকর্মীদের জানানোর জন্য একটি বাহানা আবশ্যক। তাই তিনি সুবেদারের কাছে বাইরে নাস্তা করতে যাওয়ার আবদার করেছিলেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'নাশতা খাবার ইচ্ছা আমাদের নাই'- কে, কোন প্রসঙ্গে একথা বলেছে?
উদ্দীপক
Rajshahi Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর