উদ্দীপকের 'বিজয়ী বীরের' স্বদেশ প্রত্যাবর্তনের সাথে বঙ্গবন্ধুর জেলমুক্তির সম্পর্ক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের 'বিজয়ী বীরের' স্বদেশ প্রত্যাবর্তনের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক শেখ মুজিবুর রহমানের জেলমুক্তির সাদৃশ্য রয়েছে। 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক। যৌবনের অধিকাংশ সময় তাঁকে কারাপ্রকোষ্ঠে কাটাতে হলেও তিনি ছিলেন আপসহীন ও নির্ভীক। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে রাজবন্দিদের আটক রাখার প্রতিবাদে জেলের ভেতরে তিনি অনশন ধর্মঘট শুরু করেন। অবশেষে, অসুস্থ অবস্থায় সরকার তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। উদ্দীপকে মহান বিজয়ী বীর এ্যাগামেমননের বিজয়গাথা বিধৃত হয়েছে। এখানে দেখা যায়, গ্রিক বীর এ্যাগামেমনন দীর্ঘ সংগ্রাম শেষে স্বদেশে ফিরে আসেন। তাঁর আগমন জন-মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করে। পথে প্রান্তরে তাঁর কীর্তন গাওয়া হয়। এ থেকে বোঝা যায়, তিনি দেশ ও জাতির একজন মহান ব্যক্তিত্ব। 'বায়ান্নর দিনগুলো' রচনায়ও বঙ্গবন্ধুর এমন মহান ব্যক্তিত্ব ফুটে উঠেছে। বঙ্গবন্ধু সাধারণ মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আজীবন সংগ্রাম করেন। তাঁর আপসহীন ও নির্ভীক ব্যক্তিত্বের কারণে তিনি অর্জন করেন বাঙালির শ্রদ্ধা ও ভালোবাসা। তাই তাঁর জেল থেকে ফিরে আসা বাঙালির মনে আনন্দের সঞ্চার করে। উদ্ধৃত আলোচনায় লক্ষণীয়, বঙ্গবন্ধুর জেলমুক্তির সাথে উদ্দীপকের এ্যাগামেমননের স্বদেশ প্রত্যাবর্তনের সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'বিজয়ী বীরের' স্বদেশ প্রত্যাবর্তনের সাথে বঙ্গবন্ধুর জেলমু…
উদ্দীপক
Rajshahi Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর