উদ্দীপকের কোন চরিত্রটি নূরলদীনের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'তন্নরায়ণ' চরিত্রটি নূরলদীনের সাথে সাদৃশ্যপূর্ণ।কৃষকরা সবার আহার জোগায়। অথচ তারাই নানাভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। ফলে বাংলার কৃষকরা তাদের অধিকার আদায়ের জন্য অনেকবার বিদ্রোহ করেছে। তারা অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছে। ইতিহাসে কৃষকদের সেই আন্দোলন, 'বিদ্রোহের কথা জমা আছে।উদ্দীপকে তেভাগা আন্দোলনের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এখানে তেভাগা আন্দোলনের নেত্রী নাচোলের রানি ইলা মিত্রের স্বামী জমিদার রমেন মিত্রের রাজনীতি এবং তেভাগা আন্দোলনে শহিদ তন্নরায়ণের কথা বলা হয়েছে। তন্নরায়ণ ছিলেন রংপুরের ডিমলা থানার কৃষকনেতা। তিনি জোতদারদের বিরুদ্ধে কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং প্রতিরোধ আন্দোলনে শহিদ হন। তন্নরায়ণের হত্যার প্রতিবাদে কৃষকরা মিছিল করে এবং তারা অনুপ্রাণিত হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। উদ্দীপকের এই ঘটনাটি 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় প্রতিফলিত ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই কবিতায় গণনায়ক নূরলদীনের ঐতিহাসিক ভূমিকার তাৎপর্য বর্ণিত হয়েছে। ১৭৮২ সালে রংপুর- দিনাজপুর অঞ্চলে নূরলদীন ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন। "জাগো, বাহে, কোনঠে সবায়?” বলে নূরলদীন শোষিতদের আহ্বান করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে সবাই ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। উদ্দীপকে তন্নরায়ণের ভূমিকা এবং কবিতায় নূরলদীনের ভূমিকা এভাবে এক হওয়ায় তাঁরা পরস্পর সাদৃশ্যপূর্ণ চরিত্র।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন চরিত্রটি নূরলদীনের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উদ্দীপক
Dinajpur Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর