“উদ্দীপকের ভাবচেতনায় 'বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের ছবিই প্রমূর্ত হয়ে উঠেছে।” - বিশ্লেষণ করো।
উত্তর: “উদ্দীপকের ভাববস্তুতে 'বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রতিচ্ছবিই মূর্ত হয়ে উঠেছে”– মন্তব্যটি যথার্থ। 'বায়ান্নর দিনগুলো' রচনায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এ দেশের আপামর জনসাধারণের প্রতিবাদী মনোভাব ও আত্মত্যাগের স্বরূপ বিবৃত হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বঙ্গবন্ধুকে কারাবরণ করতে হয়েছে, এমনকি নির্যাতনও সইতে হয়েছে। উদ্দীপকের কবিতাংশে মানবমুক্তির জন্য বিপ্লবীদের আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। সাধারণ মানুষের অধিকার আদায় করতে গিয়ে বিপ্লবীরা সমাজে বিদ্যমান অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বজ্রকণ্ঠে অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাঁদের নানা নির্যাতন সইতে হয়েছে। তবু বিপ্লবীরা অন্যায়ের সাথে আপস করেননি। তাঁরা প্রয়োজনে বুকের রক্তে মাটি রঞ্জিত করেছেন তবুও তাঁদের নীতি ও আদর্শের পথ থেকে একচুলও সরে দাঁড়াননি। অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার এমন বিপ্লবীর কথা আছে আলোচ্য রচনাতেও। 'বায়ান্নর দিনগুলো'- রচনা এবং উদ্দীপকের কবিতাংশে মানুষের মুক্তির জন্য বিপ্লবীদের আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। যুগ যুগ ধরে সমাজের নিচু শ্রেণির মানুষেরা অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছে। কখনোবা বিদেশি অপশক্তির আগ্রাসনে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। তখনই বিপ্লবীরা তাঁদের বলিষ্ঠ কণ্ঠে মানুষের অধিকার আদায়ের দাবি জানিয়েছেন। 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নিজের জীবন বাজি রেখেছেন, আর উদ্দীপকের বিপ্লবীরা গণমানুষের মুক্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন । সুতরাং উদ্দীপক ও আলোচ্য রচনার আলোকে আমরা বলতে পারি প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
“উদ্দীপকের ভাবচেতনায় 'বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধু শেখ মুজিব…
উদ্দীপক
Chittagong Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর