উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ ?
উত্তর: উদ্দীপকের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহিউদ্দিন আহমদ ও ভাষা শহিদদের মহান আত্মত্যাগের দিকটির মিল রয়েছে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিবাদের স্বরূপ প্রকাশিত হয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক রাজবন্দিদের বিনাবিচারে বন্দি রাখার প্রতিবাদে তাঁরা অনশন ধর্মঘট পালন করেন। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তাঁদের বছরের পর বছর বিনাবিচারে কারাভোগও করতে হয়েছে। আলোচ্য রচনায় আরও উঠে এসেছে বায়ান্নর ভাষা আন্দোলনে পাকিস্তানি পুলিশ বাহিনীর নির্মম গুলিবর্ষণের কথা । উদ্দীপকের কবিতাংশে গণমানুষের মুক্তির জন্য বিপ্লবী মানুষের আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। তাঁদের এই সুমহান আত্মত্যাগ লক্ষ লক্ষ মানুষের চোখের জলে ইতিহাসের পাতায় লিখিত হয়েছে। দেশ ও জাতির ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে বহু বিপ্লবীকে কারাবরণ করতে হয়েছে। সহ্য করতে হয়েছে অমানুষিক নির্যাতন। তবুও তাঁরা তাঁদের নীতি ও আদর্শের পথ থেকে সরে দাঁড়াননি। 'বায়ান্নর দিনগুলো' রচনায়ও আমরা বঙ্গবন্ধু ও মহিউদ্দিনের মধ্যে এই প্রতিবাদী চেতনা ও দৃঢ়প্রত্যয় লক্ষ করি। পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তাঁরা তীব্র ভাষায় প্রতিবাদ জানান। জেলের ভেতরে তাঁরা অনশন-ধর্মঘট করেন। এতে নিজেদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও তাঁরা তাঁদের ( সংগ্রামের পথ থেকে সরে আসেননি। আবার ভাষা শহিদরা মাতৃভাষাকে রক্ষা করার জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন । অর্থাৎ, মহান আত্মত্যাগের এ বিষয়টিই উদ্দীপকের কবিতাংশে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ ?
উদ্দীপক
Chittagong Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর