উদ্দীপকের 'রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে ধর্মঘট' উক্তিটির আলোকে 'বায়ান্নর দিনগুলো' রচনার সাদৃশ্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের উক্তিটির মাধ্যমে 'বায়ান্নর দিনগুলো' রচনার ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও উদ্ভূত পরিস্থিতির দিকটি ফুটে উঠেছে 1 'বায়ান্নর দিনগুলো' রচনায় ভাষা আন্দোলনের সংগ্রামী দিনগুলোর চিত্র ফুটে উঠেছে। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবাস ও তাঁর অভিজ্ঞতায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এই রচনাটিতে উল্লেখ করা হয়েছে। ভাষার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে বাঙালির জেগে ওঠার চিত্র রচনাটিতে বিদ্যমান। উদ্দীপকেও ভাষা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের দিকটি উঠে এসেছে পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতনের বর্ণনায়। ১৯৫২ সালের ভাষা - আন্দোলনে বাংলার দামাল ছেলেরা প্রাণ দিয়েছিল। রাষ্ট্রভাষা রক্ষার মিছিলে পাকিস্তানি বর্বর পুলিশ বাহিনী গুলি চালাতে দ্বিধা করেনি। বরকত, সালামের রক্তে সেদিন রাজপথ রঞ্জিত হয়েছিল। আর এ দিনকে বাঙালি শক্তি হিসেবে গ্রহণ করেছিল। সেদিন থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। উদ্দীপকের এই সংগ্রামী ইতিহাস 'বায়ান্নর দিনগুলো' রচনায়ও বর্ণিত হয়েছে। সেখানে ভাষার জন্য বাঙালির সংগ্রাম এবং তা. প্রতিহত করতে পাকিস্তানি শাসকদের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো' রচনায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনের চিত্র প্রকাশিত হওয়ার দিক থেকে সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে ধর্মঘট' উক্তিটির আলোকে '…
উদ্দীপক
Sylhet Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর