উদ্দীপকের ঘটনার আলোকে 'বায়ান্নর দিনগুলো' রচনার মূলভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের কবিতায় বাঙালির প্রাণে যে নতুন চেতনা জাগ্রত হওয়ার কথা বলা হয়েছে 'বায়ান্নর দিনগুলো' রচনায় তারই ইঙ্গিত রয়েছে শোষকের বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। সমগ্র রচনায় ভাষা আন্দোলনের সময়কার পরিবেশ-পরিস্থিতিই প্রাধান্য পেয়েছে। বঙ্গবন্ধুর দেখা সে দিনগুলো ছিল বাঙালির শোষণ থেকে মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় আত্মদানের গৌরবে সমুজ্জ্বল। উদ্দীপকেরও মূল চেতনা ১৯৫২ সালের ভাষা আন্দোলন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবি এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে সে সময় গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। বাঙালির সেই আন্দোলনকে দমিয়ে দিতে পাকিস্তানি পুলিশ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। বাংলার ছাত্র-জনতা এ কথা ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিল যে একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে হলে প্রথমে তার নিজস্ব ভাষায় কথা বলার অধিকার হরণ করতে হয়। পাকিস্তানিরা সেটিই করতে চেয়েছিল। তাই শুরুতেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে তারা শোষণ ও বঞ্ছনার মাত্রা আরও বৃদ্ধি করবে। বাঙালি জনতার এ চেতনাই পরবর্তী সময়ে স্বাধীনতার জন্য সহায়ক হয় । বায়ান্নর দিনগুলো' রচনায় উদ্দীপকের এই ভাবনাই বিবৃত হয়েছে। রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিচারণার মাধ্যমে বায়ান্নর উত্তাল দিনগুলোর একটা ভাষাচিত্র প্রকাশিত হয়েছে। সে সময় ঢাকা কারাগার থেকে বঙ্গবন্ধু ও তাঁর এক সহযোদ্ধাকে ফরিদপুর কারাগারে নেওয়া হয়। সংগ্রামী শেখ মুজিবুর রহমান তখনো যে পাকিস্তানিদের ভয়ের কারণ ছিলেন তা এর মাধ্যমে ফুটে ওঠে। তাঁর ফরিদপুর কারাগারে অনশন ধর্মঘটের মধ্যেই ঢাকায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড। রাষ্ট্রভাষার দাবিতে ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করলে গুলি চালায় পাকিস্তানি পুলিশ বাহিনী। শাসক শ্রেণি ঢাকা ও নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করে। পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে ছাত্র-জনতা তখন ফুঁসে ওঠে। তারা তখন অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দুর্বার আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলনের প্রেরণাই পরবর্তী সময়ে স্বাধীনতাযুদ্ধের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার আলোকে 'বায়ান্নর দিনগুলো' রচনার মূলভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর