শেয়ারFacebookWhatsApp

'বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়'।— বুঝিয়ে লেখো।

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেরি করে জাহাজ ঘাটে যাওয়ার জন্য কৌশল করে ট্যাক্সিচালককে আলোচ্য উক্তিটি করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদকে গোপনে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে পাঠানো হচ্ছিল। কিন্তু বঙ্গবন্ধু চাচ্ছিলেন এই খবর নেতাকর্মীরা যেন জানতে পারে। ট্যাক্সিচালক খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন রাতের জাহাজ ধরার জন্য। বঙ্গবন্ধু কৌশল করে ট্যাক্সি ধীরে চালাতে বলেন, যেন জাহাজ ধরতে না পারে। কেননা, জাহাজ ছেড়ে দিলে নেতাকর্মীদের কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই। আর তাই দেরি করে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কৌশল করে আলোচ্য উক্তিটি করেছিলেন।

HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · সৃজনশীল

'বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়'।— বুঝিয়ে লেখো।

উদ্দীপক

রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে ধর্মঘট বরকত সালামের খুনে লাল ঢাকা রাজপথ।। স্মৃতিসৌধ ভাঙিয়াছ জেগেছে পাষাণের প্রাণ মোরা কি ভুলিতে পারি খুনে রাঙা জয় নিশান।।

Sylhet Board · 2019

উত্তর

'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে ডেপুটি জেলারের নাম মোখলেসুর রহমান।

উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেরি করে জাহাজ ঘাটে যাওয়ার জন্য কৌশল করে ট্যাক্সিচালককে আলোচ্য উক্তিটি করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদকে গোপনে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে পাঠানো হচ্ছিল। কিন্তু বঙ্গবন্ধু চাচ্ছিলেন এই খবর নেতাকর্মীরা যেন জানতে পারে। ট্যাক্সিচালক খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন রাতের জাহাজ ধরার জন্য। বঙ্গবন্ধু কৌশল করে ট্যাক্সি ধীরে চালাতে বলেন, যেন জাহাজ ধরতে না পারে। কেননা, জাহাজ ছেড়ে দিলে নেতাকর্মীদের কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই। আর তাই দেরি করে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কৌশল করে আলোচ্য উক্তিটি করেছিলেন।

উত্তর

উদ্দীপকের উক্তিটির মাধ্যমে 'বায়ান্নর দিনগুলো' রচনার ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও উদ্ভূত পরিস্থিতির দিকটি ফুটে উঠেছে 1 'বায়ান্নর দিনগুলো' রচনায় ভাষা আন্দোলনের সংগ্রামী দিনগুলোর চিত্র ফুটে উঠেছে। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবাস ও তাঁর অভিজ্ঞতায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এই রচনাটিতে উল্লেখ করা হয়েছে। ভাষার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে বাঙালির জেগে ওঠার চিত্র রচনাটিতে বিদ্যমান। উদ্দীপকেও ভাষা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের দিকটি উঠে এসেছে পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতনের বর্ণনায়। ১৯৫২ সালের ভাষা - আন্দোলনে বাংলার দামাল ছেলেরা প্রাণ দিয়েছিল। রাষ্ট্রভাষা রক্ষার মিছিলে পাকিস্তানি বর্বর পুলিশ বাহিনী গুলি চালাতে দ্বিধা করেনি। বরকত, সালামের রক্তে সেদিন রাজপথ রঞ্জিত হয়েছিল। আর এ দিনকে বাঙালি শক্তি হিসেবে গ্রহণ করেছিল। সেদিন থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। উদ্দীপকের এই সংগ্রামী ইতিহাস 'বায়ান্নর দিনগুলো' রচনায়ও বর্ণিত হয়েছে। সেখানে ভাষার জন্য বাঙালির সংগ্রাম এবং তা. প্রতিহত করতে পাকিস্তানি শাসকদের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো' রচনায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনের চিত্র প্রকাশিত হওয়ার দিক থেকে সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের কবিতায় বাঙালির প্রাণে যে নতুন চেতনা জাগ্রত হওয়ার কথা বলা হয়েছে 'বায়ান্নর দিনগুলো' রচনায় তারই ইঙ্গিত রয়েছে শোষকের বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। সমগ্র রচনায় ভাষা আন্দোলনের সময়কার পরিবেশ-পরিস্থিতিই প্রাধান্য পেয়েছে। বঙ্গবন্ধুর দেখা সে দিনগুলো ছিল বাঙালির শোষণ থেকে মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় আত্মদানের গৌরবে সমুজ্জ্বল। উদ্দীপকেরও মূল চেতনা ১৯৫২ সালের ভাষা আন্দোলন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবি এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে সে সময় গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। বাঙালির সেই আন্দোলনকে দমিয়ে দিতে পাকিস্তানি পুলিশ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। বাংলার ছাত্র-জনতা এ কথা ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিল যে একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে হলে প্রথমে তার নিজস্ব ভাষায় কথা বলার অধিকার হরণ করতে হয়। পাকিস্তানিরা সেটিই করতে চেয়েছিল। তাই শুরুতেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে তারা শোষণ ও বঞ্ছনার মাত্রা আরও বৃদ্ধি করবে। বাঙালি জনতার এ চেতনাই পরবর্তী সময়ে স্বাধীনতার জন্য সহায়ক হয় । বায়ান্নর দিনগুলো' রচনায় উদ্দীপকের এই ভাবনাই বিবৃত হয়েছে। রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিচারণার মাধ্যমে বায়ান্নর উত্তাল দিনগুলোর একটা ভাষাচিত্র প্রকাশিত হয়েছে। সে সময় ঢাকা কারাগার থেকে বঙ্গবন্ধু ও তাঁর এক সহযোদ্ধাকে ফরিদপুর কারাগারে নেওয়া হয়। সংগ্রামী শেখ মুজিবুর রহমান তখনো যে পাকিস্তানিদের ভয়ের কারণ ছিলেন তা এর মাধ্যমে ফুটে ওঠে। তাঁর ফরিদপুর কারাগারে অনশন ধর্মঘটের মধ্যেই ঢাকায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড। রাষ্ট্রভাষার দাবিতে ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করলে গুলি চালায় পাকিস্তানি পুলিশ বাহিনী। শাসক শ্রেণি ঢাকা ও নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করে। পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে ছাত্র-জনতা তখন ফুঁসে ওঠে। তারা তখন অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দুর্বার আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলনের প্রেরণাই পরবর্তী সময়ে স্বাধীনতাযুদ্ধের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে।
HSCBangla 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মহীশূরের টিপু সুলতান ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তিনি বারবার বিভিন্ন লড়াইয়ে ইংরেজদের ধরাশায়ী করেন। চতুর ইংরেজরা পেরে না উঠে টিপুর দরবারের এক উচ্চাভিলাষী সেনাপতিকে হাত করে নেয়। এই সেনাপতি টিপুর সব খবর ইংরেজদের কাছে পৌছে দিত। সেই সেনাপতি দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। নিজ সেনাপতির বিশ্বাসঘাতকতায় অবশেষে টিপু সুলতান ইংরেজদের হাতে প্রাণ হারান।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

সিরাজউদ্দৌলার ঘাতকের নাম কী?
"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" কে, কাকে, কী প্রসঙ্গে এ কথা বলেছে?
উদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহের বর্ণনা দাও।
"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বামী মারা যাওয়ার পর রাহেলাকে আশ্রয় দেয় তার ভাইয়ের ছেলে জামাল। সে রাহেলাকে মায়ের মতো শ্রদ্ধা করে। তার কোনো চাহিদা সে অপূর্ণ রাখে না। আর রাহেলা জামালের শত্রুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় জামালের সম্পত্তি আত্মসাৎ করার জন্য।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

পলাশির যুদ্ধে নবাবের সৈন্যসংখ্যা কত ছিল?
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব।"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর ছেলে হুমায়ুন যখন সিংহাসনে বসেন তখন তাঁর বয়স অল্প। সিংহাসনে বসার সাথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়।

নটরডেম কলেজ · 2026

"ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ।"- কে বলেছিল?
"তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ।"- কে, কাকে, কেন বলেছে?
উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
"স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'মেঘনাদবধ কাব্য' মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত বিভীষণকে চিত্রিত করেছেন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, স্বপক্ষত্যাগী ও স্বজনবিমুখ হিসেবে। বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ বঞ্চিত হয়েছে। তাই আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে 'ঘরের শত্রু বিভীষণ।'

নটরডেম কলেজ · 2026

নবাবের নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা কাকে আশ্রয় দেয়?
"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।" উক্তিটি কে, কোন প্রসঙ্গে করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইকবাল সাহেব একজন সাহসী পুলিশ কর্মকর্তা। মরণঘাতী ইয়াবার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দেশের মানুষের মন জয় করলেও কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু। কারণ তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ। অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকবার আক্রমণের শিকার হলেও কখনো মনোবল হারাননি। জীবনের শেষ শক্তি দিয়ে দেশের তরুণ প্রজন্মের নীরব মৃত্যুর বিরুদ্ধে লড়ার জন্য বদ্ধপরিকর।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক্লাইভের আসল দলিলে কার রেফারেন্স থাকবে না?
'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।' কে, কাকে উদ্দেশ্য করে কেন উক্তিটি করেছেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাও।
'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকের আলোকে একথার তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ডা. আব্দুল কাদের নামকরা চিকিৎসক। পরিবারের দৈনন্দিন খরচ, সাংসারিক খরচ, আয়কর, জমি-জমা দেখাশোনার ভার দেন চাচাতো ভাই রাজুকে। হঠাৎ একদিন আয়কর অফিস থেকে কর ফাঁকির নোটিশ আসে ডা. আব্দুল কাদেরের নামে। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায় জমিজমাও হয়ে গেছে চাচাতো ভাইয়ের নামে। নিজ ব্যস্ততার জন্য এতদিন তিনি ভুল মানুষকে বিশ্বাস করায় সর্বনাশ হয়ে গেছে।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

'যত বড়ো মুখ নয় তত বড়ো কথা'- এই উক্তিটি কার?
'ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা।'- উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা আলোচনা করো।
উদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম তা প্রমাণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রেউদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহে"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা "স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা ক'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকেরউদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাওউদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতউদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।