সৌদামিনী 'আহ্বান' গল্পের কার প্রতিনিধি? আলোচনা কর।
উত্তর: মাতৃস্নেহ ও মাতৃত্ববোধের দিক থেকে উদ্দীপকের সৌদামিনী 'আহ্বান' গল্পের বুড়ির প্রতিনিধি।পৃথিবীতে স্নেহ-মায়া-মমতা চিরন্তন ও শাশ্বত। একমাত্র ভালোবাসাই মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি ধরে রাখে। পৃথিবীতে মায়ের ভালোবাসার তুলনা হয় না। কারণ মায়ের কাছে সন্তানই সম্পদ। অন্য কোনো কিছুর সঙ্গে এর তুলনা হয় না। উদ্দীপকের নিঃসন্তান সৌদামিনীর মাঝে মাতৃস্নেহের বিষয়টি প্রতিফলিত হয়েছে। স্বামীর মৃত্যুর পর বিধবা সৌদামিনীর একমাত্র অবলম্বন হয়ে ওঠে এক শিশুপুত্র। মাতৃহৃদয়ের সুপ্ত আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করার জন্য সৌদামিনী এক মুসলমান চাষির শিশুপুত্রকে পালন করতে থাকে। কিন্তু যেদিন ছেলেটি তার পরিচয় জানতে পারে সেদিন সে সৌদামিনীকে ছেড়ে পালিয়ে যায়। সন্তান হারানোর শোকে সৌদামিনীর মাতৃহৃদয় হাহাকার করে ওঠে। কারণ জাত-ধর্ম সবকিছুর উর্ধ্বে সে একজন মা। 'আহ্বান' গল্পের বুড়ির মধ্যেও মাতৃত্বের এমনই শাশ্বত রূপ প্রকাশ পেয়েছে। হতদরিদ্র বুড়ি লেখকের কাছে একজন স্নেহময়ী মা হয়ে উঠেছে। সাধ্যের মধ্যে যা কিছু পেয়েছে সে তার গোপালের জন্য নিয়ে এসেছে। এমনকি তার আত্মার আহ্বানও লেখক উপেক্ষা করতে পারেননি। ভিন্ন ভিন্ন ধর্মের হলেও তাঁদের মধ্যে গড়ে উঠেছে মা-সন্তানের অবিচ্ছেদ্য বন্ধন। তাই বলা যায় যে, মাতৃস্নেহ ও মাতৃত্ববোধের দিক থেকে সৌদামিনী 'আহ্বান' গল্পের বুড়ির প্রতিনিধি।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
সৌদামিনী 'আহ্বান' গল্পের কার প্রতিনিধি? আলোচনা কর।
উদ্দীপক
Dinajpur Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর