"চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী।"- এ কথার তাৎপর্য কী?
উত্তর: বিড়ালের কণ্ঠে বঞ্চিতদের চুরি করার ব্যাপারে সাম্যতান্ত্রিক যুক্তি। কৃপণ ধনীর দোষেই দরিদ্ররা বঞ্চিত।'বিড়াল' রচনায় লেখক সমাজে দরিদ্র শ্রেণির শোষিত হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। এ রচনায় ক্ষুধার সময় চুরি করে খাওয়ার যৌক্তিকতা নিয়ে বিড়াল কমলাকান্তর সঙ্গে তর্কে লিপ্ত হয়। বিড়ালের যুক্তি- ধনীর দোষেই দরিদ্র চোর হয়। বিড়াল ক্ষুধা পেলে অন্যের খাবার চুরি করে, যা কমলাকান্তর চোখে অপরাধ। কিন্তু বিড়াল এটাকে ক্ষুধার্তের অধিকার বলে যুক্তি দেখায়। চুরি করা অবশ্যই অন্যায়মূলক ও নীতিবিরুদ্ধ কাজ। তা জেনেও দরিদ্র কেন চুরি করে? কারণ কৃপণ ধনী গরিবের অধিকার হরণ করে সমস্ত ধন কুক্ষিগত করে রাখে। ইচ্ছাকৃতভাবে কেউই চোর হতে চায় না; সমাজের প্রচলিত বৈষম্যই তাকে চুরি করতে বা চোর হতে বাধ্য করে। প্রশ্নোক্ত কথাটির মধ্য দিয়ে এ বিষয়টিই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী।"- এ কথার তাৎপর…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur Board · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর