উদ্দীপকে বর্ণিত কৃষকদের মতো সুখী-সমৃদ্ধ জীবন ফিরে পেতে 'চাষার দুক্ষু' প্রবন্ধের কৃষকদের জীবনমান উত্তরণের উপায় কী বলে লেখক মনে করেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কৃষকদের মতো 'চাষার দুক্ষু' প্রবন্ধের কৃষকদের সুখী-সমৃদ্ধ জীবন ফিরিয়ে দিতে লেখক তাদের জীবনমান উত্তরণের উপায় হিসেবে গ্রামে গ্রামে পাঠশালা স্থাপন আর কুটিরশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার কথা বলেছেন। শিক্ষা ও পরিশ্রম ছাড়া মানুষ উন্নতি করতে পারে না। যথার্থ শিক্ষা গ্রহণ করে পরিশ্রমের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হলে পরিশ্রম করতে হবে। জীবনে উন্নতি করতে হলে মানুষকে স্বনির্ভর হতে হবে। উদ্দীপকে মানুষের সুখী-সমৃদ্ধ স্বনির্ভর জীবন সম্পর্কে বলা হয়েছে। এখানে গ্রামের মানুষের মিলেমিশে সুখে-স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কথা বলা হয়েছে। অন্যদিকে 'চাষার দুক্ষু' প্রবন্ধে লেখক তৎকালীন দারিদ্র্য-পীড়িত কৃষকদের অবস্থা বর্ণনা করেছেন। 'তিনি কৃষকদের দুরবস্থার কারণ হিসেবে তাদের অভাব-অনটনের কথা বলেছেন। তিনি এসবের মূলে থাকা তাদের বিলাসিতার কথাও বলেছেন। তাঁর মতে গ্রামীণ কুটিরশিল্পকে উপেক্ষা করে ধ্বংস করা গ্রামীণ সমাজের করুণ পরিণতির কারণ। তিনি কৃষকদের এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে হস্তশিল্প ও কুটিরশিল্পের বিকাশ সাধন করতে বলেছেন। কৃষক নারীদের চরকা ও টেকো ব্যবহার নিশ্চিত করতে বলেছেন। তিনি মনে করেন এই কাজগুলো করলেই কৃষকদের বর্তমান অবস্থার উত্তরণ ঘটবে। উদ্দীপকে সুখী ও স্বনির্ভর মানুষের কথা প্রকাশ পেয়েছে। অন্যদিকে 'চাষার দুক্ষু' প্রবন্ধে লেখিকা চাষার দুরবস্থা বর্ণনা করেছেন । এই অবস্থা থেকে উত্তরণের উপায় সম্পর্কেও বলেছেন। তিনি মনে করেন গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা ও কুটিরশিল্পের বিকাশ ঘটালে হিসেবে তাদের জীবনমান উন্নত হবে। তাই বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত কৃষকদের মতো সুখী-সমৃদ্ধ জীবন ফিরে পেতে আলোচ্য প্রবন্ধের কৃষকদের জীবনমান উন্নত করতে হবে। সে জন্য গ্রামে গ্রামে পাঠশালা স্থাপন করতে হবে এবং কুটিরশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কৃষকদের মতো সুখী-সমৃদ্ধ জীবন ফিরে পেতে 'চাষার দুক্ষ…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal Board · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর