“যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি ।”- ব্যাখ্যা কর।
উত্তর: “যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি” বলতে কবি তাঁর জ্ঞানের দীনতা দূর করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য সম্পদ থেকে জ্ঞান আহরণকে বুঝিয়েছেন। 'ঐকতান' কবিতায় কবির ব্যক্তিগত জীবনদর্শন ও অভিজ্ঞতার নানা দিক প্রতিফলিত হয়েছে। কবি এখানে নিজের জ্ঞানের দীনতার কথা স্বীকার করেছেন এবং তা ভিক্ষালব্ধ ধনে হলেও পূর্ণ করে তুলতে চেয়েছেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যগুলো থেকে জ্ঞান আহরণ করতে চেয়েছেন। জীবনের স্বল্প পরিসরে পৃথিবীর সবকিছু তাঁর চোখে দেখা সম্ভব হয়নি। তাই তিনি যেখানে যত জ্ঞানের বাণী পান সেগুলো সংগ্ৰহ করে আনেন এবং সাহিত্যসাধনার মাধ্যমে জ্ঞানের সেই অপূর্ণতা পূর্ণ করে নেন। এ বিষয়টি বোঝাতেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
“যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি ।”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal Board · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর