শেয়ারFacebookWhatsApp

একাকী মঙ্গলগ্রহ থেকে রতনের স্বস্থানে ফিরে আসার কারণটি 'মহাজাগতিক কিউরেটর' গল্পের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: মহাজাগতিক কিউরেটর' গল্পে প্রতিফলিত মানুষের স্বার্থপরতার কারণেই উদ্দীপকের রতন মঙ্গলগ্রহ থেকে একাকী ফিরে এসেছে। বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও মানুষের মধ্যে যথেষ্ট স্বার্থপরতা পরিলক্ষিত হয়। স্বার্থপর মনোভাবের কারণেই তারা ধ্বংসের পথ বেছে নিয়েছে, যার নেতিবাচক প্রভাব পৃথিবীতে পড়েছে। উদ্দীপকের রতন পঙ্খিরাজে চড়ে তার ছোট ভাইকে নিয়ে মঙ্গলগ্রহে যায়। সেখানে অদ্ভুত আকৃতির অসংখ্য প্রাণী দেখে তারা মুগ্ধ হয়। হঠাৎ তিন পা-বিশিষ্ট একদল প্রাণী তাদের আক্রমণ করে। আত্মরক্ষার তাগিদে ছোট ভাইকে সেখানে রেখেই রতন ফিরে আসে রতন শুধু নিজের কথাই ভেবেছে। তার ছোট ভাইয়ের কী অবস্থা হবে সেই দিকে তার মনোযোগ নেই। এখানে 'মহাজাগতিক কিউরেটর গল্পের মানুষের স্বার্থপরতার দিকটি ফুটে উঠেছে। মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পৃথিবীতে নিউক্লিয়ার বোমা ফেলছে। যুদ্ধ করে একে অন্যকে ধ্বংস করছে। নিজেদের স্বার্থ-ভাবনা মানুষকে অন্ধ করে ফেলেছে। তাদের ভেতরকার মনুষ্যত্ব লোপ পেয়েছে। মানুষের স্বার্থপরতার এই দিকটি উদ্দীপকের রতনের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · সৃজনশীল

একাকী মঙ্গলগ্রহ থেকে রতনের স্বস্থানে ফিরে আসার কারণটি 'মহাজাগতিক কি…

উদ্দীপক

রতন তার ছোট ভাইকে নিয়ে একদিন পঙ্খিরাজ ঘোড়ায় চেপে উড়ে উড়ে মঙ্গলগ্রহে গিয়ে নামে। সেখানে অদ্ভুত আকৃতির অসংখ্য প্রাণী দেখে তারা বিমোহিত হয়। সেখানে একটি বাগানে প্রবেশ করতেই নীল রঙের তিন পা বিশিষ্ট একদল প্রাণী তাদের আক্রমণ করে। আত্মরক্ষার তাগিদে রন তার ছোট ভাইকে সেখানে রেখেই পঙ্খিরাজ ঘোড়ায় উঠে বসে। নিমিষেই সে একাকী মঙ্গলগ্রহ থেকে স্বস্থানে ফিরে এসে পঙ্খিরাজ থেকে নামতে গিয়ে মাটিতে পড়ে যায় এবং ঘুম ভাঙতেই স্বপ্ন হারিয়ে যায়।

Rajshahi, Comilla, Chittagong, Barisal Board · 2018

উত্তর

'মহাজাগতিক কিউরেটর' গল্পে উল্লিখিত সৌরজগতের তৃতীয় গ্রহের নাম পৃথিবী।

উত্তর

মানুষ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেরাই নিজেদের ধ্বংস করে। মানুষ তার বুদ্ধিশক্তির অপব্যবহার করে পৃথিবীকে বিশৃঙ্খল ও সংঘাতময় করে তুলেছে। মানুষ নিজেদের প্রয়োজনে গাছ কেটে বন উজাড় করছে। গাছ পৃথিবী ও মানুষের জন্য অনেক উপকারী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। পারমাণবিক বোমা, কারখানার বিষাক্ত ধোঁয়া প্রভৃতির মাধ্যমে পরিবেশ নষ্ট হচ্ছে অক্সিজেন কমে গিয়ে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাচ্ছে। ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংস হচ্ছে। মানুষের এমন কর্মকাণ্ডের ফলে পৃথিবী দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এভাবেই মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে।

উত্তর

মহাজাগতিক কিউরেটর' গল্পে প্রতিফলিত মানুষের স্বার্থপরতার কারণেই উদ্দীপকের রতন মঙ্গলগ্রহ থেকে একাকী ফিরে এসেছে। বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও মানুষের মধ্যে যথেষ্ট স্বার্থপরতা পরিলক্ষিত হয়। স্বার্থপর মনোভাবের কারণেই তারা ধ্বংসের পথ বেছে নিয়েছে, যার নেতিবাচক প্রভাব পৃথিবীতে পড়েছে। উদ্দীপকের রতন পঙ্খিরাজে চড়ে তার ছোট ভাইকে নিয়ে মঙ্গলগ্রহে যায়। সেখানে অদ্ভুত আকৃতির অসংখ্য প্রাণী দেখে তারা মুগ্ধ হয়। হঠাৎ তিন পা-বিশিষ্ট একদল প্রাণী তাদের আক্রমণ করে। আত্মরক্ষার তাগিদে ছোট ভাইকে সেখানে রেখেই রতন ফিরে আসে রতন শুধু নিজের কথাই ভেবেছে। তার ছোট ভাইয়ের কী অবস্থা হবে সেই দিকে তার মনোযোগ নেই। এখানে 'মহাজাগতিক কিউরেটর গল্পের মানুষের স্বার্থপরতার দিকটি ফুটে উঠেছে। মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পৃথিবীতে নিউক্লিয়ার বোমা ফেলছে। যুদ্ধ করে একে অন্যকে ধ্বংস করছে। নিজেদের স্বার্থ-ভাবনা মানুষকে অন্ধ করে ফেলেছে। তাদের ভেতরকার মনুষ্যত্ব লোপ পেয়েছে। মানুষের স্বার্থপরতার এই দিকটি উদ্দীপকের রতনের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে।

উত্তর

“মহাজাগতিক কিউরেটর' গল্পের পিঁপড়া আর উদ্দীপকের মঙ্গলগ্রহের অদ্ভুত প্রাণীগুলো যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ, মন্তব্যটির সঙ্গে আমি একমত। পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে। এই প্রাণীগুলোর মধ্যে অনেক প্রাণী বুদ্ধিমান। বুদ্ধিমান প্রাণীদের কর্মকাণ্ডেই তাদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। আবার আত্মঘাতী প্রাণীর পরিচয়ও পাওয়া যায়। তারা নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য জগতের ব্যাপক ধ্বংস ও বিপর্যয় ডেকে আনে। 'মহাজাগতিক কিউরেটর' গল্পে মহাজগৎ থেকে আগত দুজন কিউরেটরের পর্যবেক্ষণে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তারা পিঁপড়ার বিভিন্ন বৈশিষ্ট্য বিচার করে পিঁপড়াকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন করেছে। পিঁপড়া দলবেঁধে থাকায় মহাজাগতিক কিউরেটররা তাদের মধ্যে সামাজিকতা খুঁজে পেয়েছে। তাছাড়া এরা পরিশ্রমী ও সুশৃঙ্খল। এদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ নেই। এরা একে অন্যকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। পিঁপড়ার এমন ইতিবাচক বৈশিষ্ট্যে তারা মুগ্ধ হয়। উদ্দীপকের রতন ও তার ছোট ভাই মঙ্গলগ্রহের অদ্ভুত আকৃতির প্রাণীগুলো দেখে বিমোহিত হয়। তাদের মধ্যে কোনো ধ্বংসাত্মক মনোভাব ছিল না। উদ্দীপকে অদ্ভুত আকৃতির প্রাণীদের ইতিবাচক বৈশিষ্ট্যের কারণেই রতন ও তার ছোট ভাই বিমোহিত হয়েছে। মহাজাগতিক কিউরেটর গল্পেও পিঁপড়ার মধ্যে বিরাজমান সামাজিকতা, সুশৃঙ্খলতা ও পরিশ্রমী মনোভাব কিউরেটরদের মুগ্ধ করেছে। তাই বলা হয়েছে যে, গল্পের পিঁপড়া আর উদ্দীপকের মঙ্গলগ্রহের অদ্ভুত প্রাণীগুলো যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
HSCBangla 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মহীশূরের টিপু সুলতান ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তিনি বারবার বিভিন্ন লড়াইয়ে ইংরেজদের ধরাশায়ী করেন। চতুর ইংরেজরা পেরে না উঠে টিপুর দরবারের এক উচ্চাভিলাষী সেনাপতিকে হাত করে নেয়। এই সেনাপতি টিপুর সব খবর ইংরেজদের কাছে পৌছে দিত। সেই সেনাপতি দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। নিজ সেনাপতির বিশ্বাসঘাতকতায় অবশেষে টিপু সুলতান ইংরেজদের হাতে প্রাণ হারান।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

সিরাজউদ্দৌলার ঘাতকের নাম কী?
"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" কে, কাকে, কী প্রসঙ্গে এ কথা বলেছে?
উদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহের বর্ণনা দাও।
"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বামী মারা যাওয়ার পর রাহেলাকে আশ্রয় দেয় তার ভাইয়ের ছেলে জামাল। সে রাহেলাকে মায়ের মতো শ্রদ্ধা করে। তার কোনো চাহিদা সে অপূর্ণ রাখে না। আর রাহেলা জামালের শত্রুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় জামালের সম্পত্তি আত্মসাৎ করার জন্য।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

পলাশির যুদ্ধে নবাবের সৈন্যসংখ্যা কত ছিল?
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব।"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর ছেলে হুমায়ুন যখন সিংহাসনে বসেন তখন তাঁর বয়স অল্প। সিংহাসনে বসার সাথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়।

নটরডেম কলেজ · 2026

"ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ।"- কে বলেছিল?
"তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ।"- কে, কাকে, কেন বলেছে?
উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
"স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'মেঘনাদবধ কাব্য' মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত বিভীষণকে চিত্রিত করেছেন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, স্বপক্ষত্যাগী ও স্বজনবিমুখ হিসেবে। বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ বঞ্চিত হয়েছে। তাই আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে 'ঘরের শত্রু বিভীষণ।'

নটরডেম কলেজ · 2026

নবাবের নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা কাকে আশ্রয় দেয়?
"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।" উক্তিটি কে, কোন প্রসঙ্গে করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইকবাল সাহেব একজন সাহসী পুলিশ কর্মকর্তা। মরণঘাতী ইয়াবার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দেশের মানুষের মন জয় করলেও কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু। কারণ তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ। অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকবার আক্রমণের শিকার হলেও কখনো মনোবল হারাননি। জীবনের শেষ শক্তি দিয়ে দেশের তরুণ প্রজন্মের নীরব মৃত্যুর বিরুদ্ধে লড়ার জন্য বদ্ধপরিকর।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক্লাইভের আসল দলিলে কার রেফারেন্স থাকবে না?
'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।' কে, কাকে উদ্দেশ্য করে কেন উক্তিটি করেছেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাও।
'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকের আলোকে একথার তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ডা. আব্দুল কাদের নামকরা চিকিৎসক। পরিবারের দৈনন্দিন খরচ, সাংসারিক খরচ, আয়কর, জমি-জমা দেখাশোনার ভার দেন চাচাতো ভাই রাজুকে। হঠাৎ একদিন আয়কর অফিস থেকে কর ফাঁকির নোটিশ আসে ডা. আব্দুল কাদেরের নামে। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায় জমিজমাও হয়ে গেছে চাচাতো ভাইয়ের নামে। নিজ ব্যস্ততার জন্য এতদিন তিনি ভুল মানুষকে বিশ্বাস করায় সর্বনাশ হয়ে গেছে।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

'যত বড়ো মুখ নয় তত বড়ো কথা'- এই উক্তিটি কার?
'ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা।'- উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা আলোচনা করো।
উদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম তা প্রমাণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রেউদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহে"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা "স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা ক'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকেরউদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাওউদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতউদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।