"উদ্দীপকের চিত্রময় বর্ণনার সঙ্গে 'ঐকতান' কবিতায় চিত্রিত বিশ্ব সৌন্দর্য যেন একাত্মতা লাভ করেছে।”- মন্তব্যটি যথার্থ।মানুষ প্রকৃতিসংলগ্ন হয়ে বেড়ে ওঠে। প্রকৃতির আলো, বাতাস, নদী, জল, গাছপালা প্রভৃতি মানুষের বেঁচে থাকার উপাদান। এসব জীব ও জড়বস্তু মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে।'ঐকতান' কবিতায় কবি বলেন বিশাল এই পৃথিবী তার মন জুড়ে রয়েছে। তিনি ব্যাপ্ত হতে চেয়েছেন সমস্ত সংসারে। নিজের সামান্যতা বোঝাতে চাইলেও বলেছেন জীবন ও জড়-বৈচিত্র্যের বিশাল সম্ভার এই বিশ্বজগতের কথা। তাঁর বর্ণনায় চিত্রময় হয়ে ওঠে সমস্ত জগৎ সংসার। উদ্দীপকের কবিতাংশে আলোচ্য কবিতার কবির সেই জানা- অজানার সামান্য অংশেরই প্রতিফলন ঘটেছে। তিনি তার স্বদেশের সৌন্দর্যের কথা বলেছেন। স্বদেশের প্রকৃতির দিকে তাকিয়ে কবির প্রাণ গান গেয়ে ওঠে। প্রকৃতিকে সবলে আঁকড়ে ধরতে মন চায় কবির।উদ্দীপকের চিত্রময় বর্ণনার সঙ্গে 'ঐকতান' কবিতার কবির বিশ্ব সৌন্দর্যের চেতনার মিল রয়েছে। কারণ উদ্দীপকের কবি, এবং 'ঐকতান' কবিতার কবি জগতের নানা সৌন্দর্য ও বৈচিত্র্যে মুগ্ধ। প্রকৃতির সৌন্দর্যের প্রতি এ গভীর অনুরাগ উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয় জায়গায় উপস্থাপিত হয়েছে। উভয় জায়গায় কবিদ্বয়ের গভীর সৌন্দর্যানুভূতির প্রকাশ ঘটেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।