"এসো কবি অখ্যাতজনের।"- অখ্যাতজনের কবিকে কেন আহ্বান করা হয়েছে?
উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অপূর্ণতাকে পূর্ণতা দিতে সব শ্রমজীবী, অখ্যাত, প্রান্তিকজনের কবিকে আহ্বান করেছেন আলোচ্য উক্তির মধ্য দিয়ে।কবির কবিতা বিচিত্রপথে বিচরণ করলেও জীবনের সব-স্তরে পৌঁছতে পারেনি। কবি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের আত্মীয়তার বন্ধন তৈরি করতে পারেননি। আভিজাত্য ও সামাজিক অবস্থানের সুউচ্চ মঞ্চ থেকে, সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন তাতে পূর্ণতা ছিল না। এটাকে তিনি নিজের ব্যর্থতা মনে করে আক্ষেপ প্রকাশ করেন। তাই কবি জীবনসায়াহ্নে প্রশ্নোক্ত কথায় অনাগত ভবিষ্যতের সেই মাটির কাছাকাছি অবস্থান করা মহৎ কবির আবির্ভাব কামনা করেছেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"এসো কবি অখ্যাতজনের।"- অখ্যাতজনের কবিকে কেন আহ্বান করা হয়েছে?
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur Board · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর