উদ্দীপকের মোবারক দম্পতির মাধ্যমে 'আহ্বান' গল্পের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের মোবারক দম্পতির মাধ্যমে 'আহ্বান' গল্পের স্নেহ- মমতা ও উদার মানবিকতা দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।মানবিক সম্পর্কের কাছে জাতি-ধর্ম-বর্ণ প্রভৃতি তুচ্ছ হয়ে যায়। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা- মানবমনের এসব অনুভূতি হৃদয় থেকে উৎসারিত, যা কোনো নিয়মের বাধা মানে না।উদ্দীপকে সন্তানহীন একটি দরিদ্র পরিবারে এক নাম-পরিচয়হীন শিশুর আশ্রয়লাভের বিষয় বর্ণিত হয়েছে। কুড়িয়ে পাওয়া শিশুটি কোন ধর্মের বা জাতের সেই দিক বিবেচনা না করে দরিদ্র কৃষক মোবারক তাকে তুলে নিয়ে সন্তানহীন স্ত্রীকে উপহার দিয়েছে। তার স্ত্রী ফরিদা শিশুটিকে মাতৃস্নেহে বুকে জড়িয়ে নিয়েছে। উদ্দীপকের এই বিষয়টি 'আহ্বান' গল্পের বুড়ির প্রতি লেখকের শ্রদ্ধা এবং তাঁর প্রতি বুড়ির স্নেহ-মমতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সেখানেও বুড়ি লেখককে 'ও মোর গোপাল' বলে নিজের সন্তানের স্নেহ-মমতা তাকে ঢেলে দিয়েছে। লেখক অসুস্থ বুড়িকে দেখতে গিয়েছেন, তার খোঁজ নিয়েছেন। বুড়ির মৃত্যুর পর লেখক তার জন্য কাফনের কাপড় কিনে দিয়েছেন, নিজে ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও বুড়ির কবরে মাটি দিয়েছেন। গল্পের স্নেহ-মমতা, উদার মানবিকতা দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মোবারক দম্পতির মাধ্যমে 'আহ্বান' গল্পের কোন দিকটির প্রতি ই…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur Board · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর