উদ্দীপকের বর্ণনার সাথে 'ঐকতান' কবিতার যে দিকের মিল দেখা যায় তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনার সঙ্গে 'ঐকতান' কবিতার কবির প্রকৃতির সঙ্গে বন্ধনের মিল দেখা যায়।মানুষ অজানাকে জানতে চায়। কিন্তু জ্ঞানের সীমাবদ্ধতা এবং সময়ের স্বল্পতার কারণে মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব হয়ে ওঠে না। তবে প্রকৃতির সঙ্গে মানুষের যে যোগাযোগ তা তারা সহজেই বুঝতে পারে এবং প্রকৃতির দান উপভোগ করে।উদ্দীপকে পৃথিবীর নানা উপাদানের সঙ্গে কবির গভীর সম্পর্ক এবং সেই সম্পর্ককে ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত হয়েছে। তিনি তাঁর প্রিয় জন্মভূমির প্রকৃতির সঙ্গে মিলে-মিশে থাকার এবং তা উপভোগ করার অনুরাগ ব্যক্ত করেছেন। 'ঐকতান' কবিতায় কবি ব্যক্তিগত জীবনদর্শন, অজ্ঞতা-অভিজ্ঞতা এবং প্রকৃতির প্রতি তাঁর অনুরাগ প্রকাশ করেছেন। বলেছেন জগতের নানা জীব ও জড়বস্তুর যে বৈচিত্র্য তা কবিকে মুগ্ধ করে। উদ্দীপকের কবিতাংশের কবির বর্ণনায় যে চেতনা প্রকাশ পায় তা 'ঐকতান' কবিতার কবির প্রকৃতির সাথে নিবিড় বন্ধনের সাদৃশ্য বিদ্যমান। তাই বলা যায় যে, উভয় ক্ষেত্রেই কবিদ্বয়ের প্রকৃতির সৌন্দর্য ও তার সঙ্গে গভীর বন্ধন প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনার সাথে 'ঐকতান' কবিতার যে দিকের মিল দেখা যায় তা বিশ্…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur Board · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর