উদ্দীপকের শেষ বাক্যটি 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ বাক্যটি 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার মূল চেতনাকে নির্দেশ করে।বাঙালি বীরের জাতি। তারা যুগে যুগে ভিনদেশি শাসক-শোষকদের অন্যায়ের প্রতিবাদ করেছে। তাদের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সময়ের প্রয়োজনে নির্যাতিতদের মাঝ থেকেই যোগ্য নেতার আবির্ভাব হয়েছে। তাঁরা গণমানুষকে শোষণ-নির্যাতনের হাত থেকে মুক্তি দিতে নেতৃত্ব দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।উদ্দীপকে তেভাগা আন্দোলনের নেতা তন্নরায়ণের কথা বলা হয়েছে। রংপুরের তন্নরায়ণ ছিলেন কৃষকনেতা। তিনি জোতদারদের বিরুদ্ধে কৃষকদের উদ্বুদ্ধ করে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। আন্দোলনে তিনি শহিদ হলে কৃষক ও শ্রমিকরা প্রতিবাদ করে মিছিল করে। অধিকার আদায় সংগ্রামে তারা উত্তরসূরিদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। উদ্দীপকের এই নেতার সংগ্রামী চেতনা 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার নূরলদীনের আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ ও সংগ্রামী চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নূরলদীনের উত্তরসূরিরা নূরলদীনের সংগ্রামী চেতনায় অনুপ্রাণিত হয়েছে। তারা ব্রিটিশ শাসনের অবসানকল্পে সংগ্রাম করেছে।'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি কৃষকনেতা নূরলদীনকে আহ্বান করেছেন দেশের প্রতিকূল অবস্থায় জনগণকে সাহসে-সংগ্রামে উজ্জীবিত করতে। কারণ কৃষকনেতা নূরলদীন বাংলার সংগ্রামী মানুষের অনুপ্রেরণা। কবি এই কবিতায় বাঙালি জাতির সংকটকালে এই প্রতিবাদী নেতার মতো সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, যাতে তারা শোষণমুক্তির পথ খুঁজে পায়। উদ্দীপকের কৃষকনেতা তন্নরায়ণও কৃষকদের জেগে উঠে তাদের অধিকার আদায়ে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি শহিদ হলে তাঁর সংগ্রামী চেতনায় কৃষক ও শ্রমিকরা অনুপ্রাণিত হয়ে প্রতিবাদ করেছে। যুগে যুগে যোগ্য নেতাদের দিকনির্দেশনা এবং আত্মত্যাগের মাধ্যমেই জাতি সামনে এগিয়ে যায়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটি 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার আলোকে বিশ্…
উদ্দীপক
Dinajpur Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর