উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় পাকিস্তানি শাসকদের নির্যাতনের তুলনা করো ।
উত্তর: উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় উল্লিখিত পাকিস্তান সরকারের অন্যায়-অত্যাচারের মধ্যে চরিত্রগত সাদৃশ্য লক্ষ করা যায় । 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাজীবন ও কারাগার থেকে মুক্তিলাভের স্মৃতি বিধৃত হয়েছে। তৎকালীন পাকিস্তান সরকারের অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দিদের আটকে রাখার প্রতিবাদে বঙ্গবন্ধু অনশন ধর্মঘট শুরু করেন। সেই সঙ্গে উঠে এসেছে ভাষা আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে গুলিবর্ষণ ও সাধারণ জনতা-নেতাকর্মীদের মারধরের কথা । উদ্দীপকের মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি কোনো রক্তপাত চাননি। অথচ ব্রিটিশ সরকার সাধারণ মানুষের ওপর অত্যাচার-জুলুম চালায়, এমনকি নির্বিচারে গুলি করে হত্যা করে। মহাত্মা গান্ধী এতে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অনুরূপ চিত্র আমরা 'বায়ান্নর দিনগুলো' রচনায় দেখতে পাই। পাকিস্তানি সরকার বিনা অজুহাতে নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখে। এছাড়া ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাকিস্তানি সরকারের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানি সরকারের এমন হঠকারী সিদ্ধান্তে বঙ্গবন্ধু তীব্র ক্ষোভ প্রকাশ করেন। উদ্দীপকের গান্ধীকেও ব্রিটিশ সরকারের জুলুম- অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। অর্থাৎ এর মধ্য দিয়ে মূলত, উভয়স্থানেই শাসক কর্তৃক সাধারণ মানুষের ওপর অন্যায়- অত্যাচারের দিকটিই উঠে এসেছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় পা…
উদ্দীপক
Rajshahi Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর