উদ্দীপকের শামীমা আখতার ও প্রশান্তের স্নেহের সম্পর্কের সাথে 'আহ্বান' গল্পের বুড়ি ও গোপালের সম্পর্কের তুলনা করো ।
উত্তর: উদার মানবিকতার এবং অপত্য স্নেহের দিক দিয়ে উদ্দীপকের শামীমা আখতার ও প্রশান্তর স্নেহের সম্পর্কের সঙ্গে 'আহ্বান' গল্পের বুড়ি ও গোপালের সম্পর্কের সাদৃশ্য রয়েছে।মানুষের স্নেহ-মমতা-প্রীতির যে বাঁধন তা হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে ওঠে। একজন সন্তানহীন অসহায় মা অন্যের সন্তানের মধ্যে মাতৃত্বের আনন্দ খুঁজে পেতে চান। মাতৃহৃদয়ের সমস্ত স্নেহ-ভালোবাসা দিয়ে হৃদয়কে পূর্ণ করে তুলতে চান।উদ্দীপকের দেখা যায়, লেখিকা শামীমা আখতার মুক্তিযুদ্ধের সময় স্বামী-সন্তানকে হারান। পরবর্তী সময়ে যুদ্ধে বাবা-মা হারানো প্রশান্তকে সন্তানের মতো লালন-পালন করেন এবং মৃত্যুর আগে তাঁর প্রকাশিত গ্রন্থের স্বত্ব প্রদান করেন। প্রশান্তও তার মায়ের স্নেহের প্রতিদান দেন তাঁর আপন সন্তান বিজয়ের নামে মুক্তিযুদ্ধ স্মৃতিপাঠাগার প্রতিষ্ঠা করে। 'আহ্বান' গল্পেও লেখককে সন্তানের মতো ভালোবাসে বৃদ্ধা। লেখকও তাকে মায়ের মতো শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন। বৃদ্ধার ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর তার কাফনের কাপড় কিনে দিয়েছেন, তার শেষকৃত্যে উপস্থিত থেকেছেন। উভয় ক্ষেত্রেই স্নেহ-ভালোবাসার মাধ্যমে দূরত্ব, সংস্কার ও গোঁড়ামির অবসান ঘটেছে। উভয় সম্পর্কের মধ্যে এখানেই সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শামীমা আখতার ও প্রশান্তের স্নেহের সম্পর্কের সাথে 'আহ্বান'…
উদ্দীপক
Rajshahi Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর