“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'আহ্বান' গল্পে ভাবগত ঐক্য রয়েছে।”— মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'আহ্বান' গল্পে ভাবগত ঐক্য রয়েছে।”- মন্তব্যটি যথার্থ।মায়া-মমতা, স্নেহ-ভালোবাসার মূল্য অপরিসীম। মানুষের মধ্যে এসব গুণের প্রকাশ রয়েছে বলেই পৃথিবীতে মানুষ সৃষ্টির সেরা জীব। আর ধন-সম্পদ বা ক্ষমতার মাধ্যমে এসবের প্রকাশ করা যায় না। হৃদয়ের বন্ধনেই এর সার্থক প্রকাশ ঘটে।উদ্দীপকে উদার-মানবিক চেতনার এক সার্থক প্রকাশ লক্ষ করা যায়। লেখিকা শামীমা আখতার যুদ্ধের সময় স্বামী-সন্তানকে হারিয়েছেন। এরপর তিনি যুদ্ধে বাবা-মাকে হারানো প্রশান্তকে সন্তানস্নেহে লালন-পালন করে তাকে মানুষের মতো মানুষ করেন। মৃত্যুর আগে তাঁর প্রকাশিত গ্রন্থের স্বত্ব প্রদান করে যান। প্রশান্তও মায়ের স্নেহের প্রতিদান দিতে গ্রামে তাঁর শহিদ সন্তানের নামে পাঠাগার স্থাপন করেন। এ ধরনের স্নেহ-প্রীতির সম্পর্কের সার্থক প্রকাশ লক্ষ করা যায় 'আহ্বান' গল্পে।'আহ্বান' গল্পটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প। এই গল্পে লেখক দেখিয়েছেন মানুষের স্নেহ-মমতা-প্রীতির যে বাঁধন তা হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে ওঠে। গল্পে দেখি সহায়-সম্বলহীন এক অসহায় বৃদ্ধা লেখককে সন্তানের মতো ভালোবাসে। লেখকও তাকে মায়ের মতো ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। ধর্মীয় বিভেদ তাদের সেই সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। উদ্দীপকেও একই ভাব লক্ষযোগ্য। উদ্দীপক ও 'আহ্বান' গল্পের প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় ক্ষেত্রে নিবিড় স্নেহ ও উদার হৃদয়ের মানবীয় দিকটি প্রকাশ পেয়েছে। যেখানে মানুষে মানুষে বৈষম্যের দিকটি ম্লান হয়ে এসেছে। এই দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'আহ্বান' গল্পে ভাবগত ঐক্য রয়েছে।”…
উদ্দীপক
Rajshahi Board · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর