নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাতৃস্নেহ সন্তানকে একদিকে পরিপুষ্ট করে আবার অন্যদিকে এর আধিক্য সন্তানকে অসহায় করে। অতিরিক্ত মাতৃস্নেহ মানুষকে আপন শক্তির মর্যাদা বুঝতে অক্ষম করে রাখে।Q. 'অপরিচিতা' গল্পের কোন চরিএটি উদ্দীপকের বক্তব্যকে সমর্থন করে?
ক. অনুপম
খ. অনুপমের মা
গ. অনুপমের মামা
ঘ. কল্যাণী
উত্তর: অনুপম
ব্যাখ্যা: 'অপরিচিতা' গল্পের প্রধান চরিত্র অনুপম অতিরিক্ত মাতৃস্নেহ ও পরাধীনতার শিকার। তার নিজের কোনো মতামত নেই, কারণ তার মা এবং মামা তার জীবনের সব সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণে সে আত্মবিশ্বাসী নয় এবং তার ব্যক্তিত্ব পরিপূর্ণভাবে বিকশিত হতে পারেনি। উদ্দীপকে যেমন বলা হয়েছে, অতিরিক্ত মাতৃস্নেহ মানুষকে নিজের শক্তির মর্যাদা বুঝতে অক্ষম করে তোলে, অনুপমের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। মায়ের অত্যাধিক স্নেহ ও নির্ভরশীলতা তাকে সিদ্ধান্তহীন, দুর্বল এবং ব্যক্তিত্বহীন করে তুলেছে।
HSC Bangla 1st Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · MCQ
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাতৃস্নেহ সন্তানকে একদিকে পরিপুষ্ট করে আবার অন্যদিকে এর আধিক্য সন্তানকে অসহায় করে। অতিরিক্ত মাতৃস্নেহ মানুষকে আপন শক্তির মর্যাদা বুঝতে অক্ষম করে রাখে।Q. 'অপরিচিতা' গল্পের কোন চরিএটি উদ্দীপকের বক্তব্যকে সমর্থন করে?
- ক.অনুপম
- খ.অনুপমের মা
- গ.অনুপমের মামা
- ঘ.কল্যাণী
উত্তর