উদ্দীপকের কাজী নজরুল ইসলাম ও 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক শেখ মুজিবুর রহমানের সংগ্রামী চেতনার তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কাজী নজরুল ইসলাম ও 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী চেতনা পরস্পর সাদৃশ্যপূর্ণ। যুগে যুগে নির্যাতিত জাতির মধ্যে বহু সাহসী মানুষের জন্ম হয়েছে। যারা নিপীড়িত শ্রেণির প্রতিনিধি হিসেবে তাদের ন্যায্য অধিকার দাবি করেছেন। নির্যাতিত-নিপীড়িত মানুষকে ঐক্যবদ্ধ করে তাদেরকে অধিকারসচেতন করেছেন। ন্যায্য অধিকারে দাবিতে তারা বিদ্রোহ করেছেন।উদ্দীপকে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে খ্যাত কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার কথা বলা হয়েছে। তিনি ভারতীয় উপমহাদেশে দীর্ঘ দুশো বছরের শাসন-শোষণের অবসান চেয়েছিলেন। এই লক্ষ্যে তিনি তাঁর কবিতায় শোষকের বিরুদ্ধাচারণ করেছেন। 'বিদ্রোহী' কবিতা তার প্রমাণ। তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাঁর এই আপসহীন মনোভাব ও বিদ্রোহী চেতনা 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সংগ্রামী চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনিও অন্যায়ের সঙ্গে আপস করেননি। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায় তিনি মেনে নেননি। এদেশের মানুষের ন্যায্য অধিকারের দাবিতে তিনি আন্দোলন-সংগ্রাম করেছেন। শাসকগোষ্ঠী জেল-জুলুম ও নির্যাতন করেও তাঁকে দমাতে পারেনি। উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলামকেও তৎকালীন শাসকরা কারাগারে বন্দি করে দমাতে পারেনি।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কাজী নজরুল ইসলাম ও 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক শেখ মুজি…
উদ্দীপক
Dhaka Board · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর