"বাংলাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই।"- কেন?
উত্তর: "বাংলাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই।"- কথাটি 'বায়ান্নর দিনগুলো'-এর লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন তৎকালীন সরকারের কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে।'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কারাবন্দি ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন। বাংলার নিপীড়িত মানুষের প্রতিনিধি হয়ে তিনি তাদের ন্যায্য অধিকারের জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে তৎকালীন সরকারের পুলিশ ভাষার দাবিতে মিছিলকারীদের ওপর গুলি চালায়। এতে ছাত্রজনতার অনেকেই শহিদ হন। এ খবর ছড়িয়ে পড়লে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে সারা দেশে আন্দোলন শুরু হয়। তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী নূরুল আমিন আন্দোলনকারীদের ওপর গুলি চালানো এবং নির্বিচারে গ্রেফতার করার আদেশ দিয়ে অপরিণামদর্শী কাজ করেছেন। এ বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালোভাবেই বুঝতে পারেন যে সারা দেশে ভাষার দাবিতে যে জনমত তৈরি হয়েছে, তাতে শোষকরা ভয় পাবেই। কাজেই বাংলাকে রাষ্ট্রভাষা না করে তাদের আর উপায় নেই।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"বাংলাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই।"- কেন?
উদ্দীপক
Dhaka Board · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর