শেখ মুজিবুর রহমানের নাশতা করতে যাওয়ার উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করার উদ্দেশ্যে নাশতা করতে গিয়েছিলেন। 'বায়ান্নর দিনগুলো' রচনায় পাকিস্তানি শাসকগোষ্ঠী অপশাসন চালিয়ে বিনাবিচারে বছরের পর বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দিদের কারাগারে আটক রাখে। এর প্রতিবাদে তিনি জেলখানায় অনশন ধর্মঘট করার সিদ্ধান্ত নেন। 'বায়ান্নর দিনগুলো' রচনায় একপর্যায়ে লেখককে ফরিদপুর জেলে আনা হয়। রাতে পৌঁছানোর কারণে জেল কর্তৃপক্ষ তাদের গ্রহণ করেনি। তাঁরা জেল সিপাহিদের ব্যারাকের বারান্দায় রাত কাটান। সকালে উঠে তিনি সহকর্মীদের সঙ্গে দেখা করার সুযোগ খোঁজেন। কারণ তিনি তখন তাঁর সহকর্মীদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারছিলেন না। সুযোগ বুঝে তিনি পুলিশের সুবেদারকে নাশতা করে আসার আমন্ত্রণ জানান। নাশতা করতে যাওয়ার সুযোগে তাঁরা যাতে তাঁদের সহকর্মীদের কাছে নিজেদের অবস্থান ও কার্যকলাপ সম্পর্কে খবর পৌছাতে। প্রারেন, সেই উদ্দেশ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনিচ্ছা সত্ত্বেও নাশতা করতে যেতে চেয়েছিলেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
শেখ মুজিবুর রহমানের নাশতা করতে যাওয়ার উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore Board · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর