'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দিকটির সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য বিদ্যমান? আলোচনা কর।
উত্তর: বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবন ও তাঁর অনশন ধর্মঘট পালনের দিকটির সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য বিদ্যমান। বাংলাদেশের মানুষ অনেক আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় বর্তমান অবস্থানে পৌছেছে। বায়ান্নর ভাষা আন্দোলনও তেমনই এক আন্দোলন। তবে এই সংগ্রামগুলোর সাফল্যের নেপথ্যে বীর বাঙালি নেতাদের ভূমিকা অগ্রগণ্য। আন্দোলন করতে গিয়ে তারা কারাবরণও করেছেন, তবু তারা থেমে থাকেননি। উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের নেপথ্যের কাহিনি বিবৃত হয়েছে। এসব সংগ্রামে বাংলার বীর সন্তানেরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। তারা অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করে জেল খেটেছেন। জেলজীবনেও তারা অনশন ধর্মঘটসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দেশরক্ষার প্রচেষ্টা চালিয়েছেন। 'বায়ান্নর দিনগুলো' রচনায়ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবন ও সেখানে বন্দিদের সঙ্গে তাঁর অনশন ধর্মঘট পালনের দিকটি বিবৃত হয়েছে। নির্বিচারে বছরের পর বছর বন্দি থাকার প্রতিবাদে তাঁরা এই কার্যক্রম গ্রহণ করেন। 'বায়ান্নর দিনগুলো' রচনার এই দিকটির সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দিকটির সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য বিদ্যমা…
উদ্দীপক
Jessore Board · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর