উদ্দীপকের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধের সাদৃশ্য কোথায় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের সাদৃশ্য রয়েছে।যুগে যুগে জাতির মুক্তি, উন্নতি ও স্বাধীনতার জন্য বীর সন্তানেরা অন্যায় শাসন-শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ন্যায্য অধিকারের দাবিতে তারা সংগ্রাম করে কারাবরণ করেন।উদ্দীপকের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২২ খ্রিষ্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকারের অধীন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করে ১৯২৩ খ্রিষ্টাব্দে কারাবরণ করেন। কারাগারে তিনি অনশন ধর্মঘট করেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর। বিরজাসুন্দরীর অনুরোধে তিনি অনশন ভঙ্গ করেন। 'বায়ান্নর দিনগুলো''। রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও পাকিস্তানি শাসকদের অপশাসন ও অন্যায়ের প্রতিবাদ করে কারাগারে বন্দি হন। পরে জেলে থেকে রাজবন্দিদের মুক্তির দাবিতে অনশন ধর্মঘট পালন করেন। পরে সহযোদ্ধা মহিউদ্দিনের মাধ্যমে তিনি অনশন ভঙ্গ করেন। এভাবে উদ্দীপকের কাজী নজরুলের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে 'বায়ান্নর দিনগুলো' প্রব…
উদ্দীপক
Barisal Board · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর