উদ্দীপক এবং 'বায়ান্নর দিনগুলো' রচনা অবলম্বনে বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের চেতনাগত স্বাতন্ত্র্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপক ও বায়ান্নর দিনগুলো' রচনা অবলম্বনে বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের চেতনাগত স্বাতন্ত্র্য রয়েছে। যুগে যুগে মানুষ ও জাতির মুক্তির দিশারি হয়ে আগমন ঘটেছে অনেক মহাপুরুষের। তাঁরা মানবমুক্তির জন্য নিরলস কাজ করে গেছেন। এই মহাপুরুষদের বদৌলতে অনেক জাতির মুক্তি ঘটেছে।এমনই এক মানবমুক্তির মহানায়ক "বায়ান্নর দিনগুলো' রচনার লেখক শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাত থেকে এ দেশ ও মানুষকে রক্ষা করার জন্য প্রাণপণ লড়ে গেছেন। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন কারাপ্রকোষ্ঠে। বঙ্গবন্ধুর মতো প্রতিবাদী চেতনা দৃশ্যমান উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার মধ্যে। তিনি বর্ণবাদের শিকার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়ে গেছেন। তিনিও কারাপ্রকোষ্ঠে জীবন কাটিয়েছেন এবং মুজিবের মতো অনশন ধর্মঘট করেছেন।দুজনই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেও বঙ্গবন্ধুর চেতনায় স্বাতন্ত্র্য রয়েছে। নেলসন ম্যান্ডেলা জাতিগত মুক্তির জন্য লড়েছেন কিন্তু বঙ্গবন্ধু লড়েছেন পুরো দেশকে মুক্ত করার জন্য। শুধু একটি জাতি নয়, পুরো দেশের মুক্তির এই চেতনায় মূলত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের চেতনাগত স্বাতন্ত্র্য রয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপক এবং 'বায়ান্নর দিনগুলো' রচনা অবলম্বনে বাঙালি জাতির পিতা শেখ …
উদ্দীপক
Rajshahi Board · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর