উদ্দীপকে প্রতিফলিত 'বায়ান্নর দিনগুলো' রচনার সাদৃশ্যমূলক দিকগুলো ভুলে ধর।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত 'বায়ান্নর দিনগুলো' রচনার সাদৃশ্যমূলক দিকগুলো হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও অনশন ধর্মঘট পালন।বিবেকবোধসম্পন্ন ও মহৎ মানুষেরা কখনো কোনো অন্যায়কে মুখ বুজে সহ্য করেননি। তাঁরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন।উদ্দীপকে বর্ণবাদের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার আন্দোলন- সংগ্রামের কথা বলা হয়েছে। তিনি অনেক নির্যাতন-অত্যাচার সহ্য করেও অন্যায়ের কাছে মাথানত করেননি। কারাবন্দি অবস্থায়ও তিনি আন্দোলন থেকে সরে আসেননি। অনশন ধর্মঘট পালনের মধ্য দিয়ে নিজের দাবিগুলো আদায়ের চেষ্টা করেছেন। এখানে 'বায়ান্নর দিনগুলো' রচনার অন্যায়ের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিবাদ ও অনশন ধর্মঘটের কথাই স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে রাজবন্দিদের আটক রাখার প্রতিবাদে অনশন ধর্মঘট পালন করেন। এ দিকগুলোই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত 'বায়ান্নর দিনগুলো' রচনার সাদৃশ্যমূলক দিকগুলো ভুল…
উদ্দীপক
Comilla Board · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর