উদ্দীপকের 'অসহায় জাতি'র স্বরূপ 'বায়ান্নর দিনগুলো' রচনায় কীভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'অসহায় জাতি'র স্বরূপ 'বায়ান্নর দিনগুলো' রচনায় বাঙালি জাতির মধ্যে প্রতিফলিত হয়েছে।১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই পশ্চিম পাকস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানের জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিসহ প্রতিটি দিক দিয়ে অধিকারবঞ্চিত করে। পাকিস্তানি শাসক-শোষকদের বৈষম্যের ফলে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। তারা শোষকের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়। উদ্দীপকে একটি অসহায় জাতির সংকটকে তুলে ধরা হয়েছে যেটি ডুবে মরছে, অন্যদিকে এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের পথও সে জানে না। উদ্দীপকের এই অসহায় জাতি যেন 'বায়ান্নর দিনগুলো' রচনার পূর্ব পাকস্তিানের প্রতিনিধিত্ব করে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক পূর্ব পাকিস্তানের প্রতি অত্যাচারী শাসকশ্রেণির নানা বৈষম্যমূলক আচরণ ও নিপীড়নের নানা দিক তুলে ধরেছেন। তিনি নিজে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে বছরের পর বছর রাজবন্দিদের কারাগারে আটকে রাখার প্রতিবাদে অনশন করেন। লেখকের এসব বর্ণনা অসহায় বাঙালি জাতির বিভিন্ন দিককেই নির্দেশ করে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'অসহায় জাতি'র স্বরূপ 'বায়ান্নর দিনগুলো' রচনায় কীভাবে প্রত…
উদ্দীপক
Mymensingh Board · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর