উদ্দীপকের শেষ চরণের বক্তব্য 'বায়ান্নর দিনগুলো' রচনার যে বিশেষ দিকটিতে আলোকপাত করেছে তা আলোচনা কর।
উত্তর: 'বায়ান্নর দিনগুলো' রচনার পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এ দেশের আপামর জনসাধারণের প্রতিবাদী মনোভাব ও আত্মত্যাগের যে স্বরূপ বিধৃত হয়েছে, উদ্দীপকের শেষ বাক্যে তারই প্রতিফলন ঘটেছে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু দেশবাসীর স্বার্থরক্ষায় আন্দোলন করার দায়ে কারাবন্দি হন। রাজবন্দি থাকাকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ যে অনশন করেছিলেন, তার বিবরণ তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। এমনকি রাজবন্দিদের মুক্তির দাবিতে নিজের জীবন বিপন্ন করে তিনি আমরণ অনশনও করেছেন। উদ্দীপকের শেষ বাক্যে অকুতোভয় বীর সেনানিদের কথা বলা হয়েছে যারা দেশের স্বার্থে নিজ দাবীতে অটল থেকে জীবন বাজি রেখে সংগ্রাম করে যায়। শত আঘাত প্রতিকূলতা সহ্য করে তারা দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করে। উদ্দীপকের শেষ বাক্যটি তথা মাতৃভূমির জন্য এদেশের মানুষের আত্মত্যাগের দিকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহিউদ্দিন আহমদ এবং এ দেশের গণমানুষের প্রতিবাদী মনোভাবের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ চরণের বক্তব্য 'বায়ান্নর দিনগুলো' রচনার যে বিশেষ দিকট…
উদ্দীপক
Rajshahi Board · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর